বুধবার, ২৭ মে ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সৌদি আরবের সাথে মিল রেখে পাকুন্দিয়ায় একদিন আগে ঈদ উদযাপন ঈদের ছুটিতে এটিএমে টাকা সংকট, বুথে বুথে ভোগান্তি কোরবানির বর্জ্য ১২ ঘণ্টার মধ্যেই সরানোর ঘোষণা ডিএনসিসির ইতালি যাত্রায় লিবিয়ায় গিয়ে জিম্মি, মুক্তিপণে ছাড়, গ্রেপ্তার ৩ প্রস্তুত শোলাকিয়া মাঠ: সকাল ৯টায় ঈদ জামাত, থাকছে বিশেষ ট্রেন দেওয়ানগঞ্জে কোরবানির হাটে মহিষের তাণ্ডব, প্রাণ গেল দুজনের হোসেনপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ ঈদুল আজহা উপলক্ষে বদলগাছীতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের আর্থিক সহায়তা বিতরণ কিশোরগঞ্জে পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত কালশীতে বস্তিতে ভয়াবহ আগুন

সৌদি আরবের সাথে মিল রেখে পাকুন্দিয়ায় একদিন আগে ঈদ উদযাপন

মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া কিশোরগঞ্জ
  • আপডেট সময় বুধবার, ২৭ মে, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

সৌদি আরবের সাথে মিল রেখে একদিন আগে পবিত্র ঈদুল আযহা উদযাপন করেছেন কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার একটি গ্রামের মুসল্লিরা। বুধবার (২৭ মে) সকালে উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের কলাদিয়া গ্রামের একটি মসজিদে শতাধিক মুসল্লির উপস্থিতিতে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

সকাল ৭টায় আয়োজিত এ ঈদের জামাতে স্থানীয় বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা অংশ নেন। সৌদি আরবের সাথে মিল রেখে প্রতি বছরের মতো এবারও তারা নির্ধারিত সময়ের একদিন আগে ঈদুল আযহার নামাজ আদায় করেন। জামাতে অংশ নেওয়া মুসল্লিদের মধ্যে ছিল উৎসবমুখর পরিবেশ।

ঈদের জামাতে ইমামতি করেন ময়মনসিংহ জেলার মাওলানা শায়েখ আব্দুল মাসুম। নামাজ শেষে মুসল্লিরা দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com