বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তিন মাস পর খুলেছে সুন্দরবন এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু ১৬ নভেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ডোনাল্ড ট্রাম্পের বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র নওগাঁয় কিশোর গ্যাংয়ের দুই নেতা গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র উদ্ধার অগাস্টে ২৯৭ কোটি ডলারের বেশি পাঠিয়েছেন প্রবাসীরা লিবিয়ার আটককেন্দ্র থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি বিএনপি-এনসিপি নেতাকর্মী ও সাংবাদিকদের নামে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রোজার পরেই এইচএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী

কিশোরগঞ্জে ব্যাংক এশিয়ার ২১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

মো: আল-আমীন, কিশোরগঞ্জ
  • আপডেট সময় রবিবার, ২৯ নভেম্বর, ২০২০
  • ৫২৪ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে কেইক কেটে ব্যাংক এশিয়ার ২১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কক্ষে সামাজিক দূরত্ব বজায় রেখে অতি সংক্ষিপ্তভাবে এই আয়োজন সম্পন্ন হয়।
.
আজ রবিবার (২৯ নভেম্বর) সকালে প্রতিষ্ঠা বার্ষিকীর কেইক কাটেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দুলাল চন্দ্র সূত্রধর, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. হাবিবুর রহমান), অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মাসউদ, ব্যাংক এশিয়ার রিজিওনাল ম্যানেজার সাইফুল ইসলাম ভূইয়া, ডিষ্ট্রিক ম্যানেজার জিয়াউর রহমান, অফিসার সৈকত আলী, অফিসার সালাহ উদ্দিন, কিশোরগঞ্জ জেলা উদ্যোক্তা ফোরামের সভাপতি মো. আব্দুল হেলিম, সাধারণ সম্পাদক শাহরিয়ার নাহিদ সহ ব্যাংক এশিয়ার কর্মকর্তাবৃন্দ।
.
এসময় রিজিওনাল ম্যানেজার সাইফুল ইসলাম ভূইয়া সংক্ষিপ্তভাবে ব্যাংক এশিয়া কার্যক্রম সম্পর্কে জেলা প্রশাসক’কে অবগত করেন। তিনি জানান, ব্যাংক এশিয়া ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাদের সাথে ৭ বছর ধরে সম্পৃক্ত আছে। ডিজিটাল সেন্টারকে তারা বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছে। কিশোরগঞ্জ জেলার প্রত্যেকটি ডিজিটাল সেন্টারে ব্যাংক এশিয়ার আউটলেট আছে। সেখান থেকে সকল মানুষ গ্রামে থেকেই সহজে সব ধরণের সেবা নিতে পারছেন।
.
তিনি আরও বলেন, ব্যাংকের মাধ্যমে অনলাইন ব্যাংকিং, ইউনিয়ন পরিষদে এজেন্টের মাধ্যমে পাসপোর্ট ফি, বিদ্যুৎ বিল আদায়, রেসিটেন্স, ক্ষুদ্র ঋণ, মোবাইল ব্যাংকিং, ডিপিএস, ডেবিট কার্ড, স্বপ্ন পেমেন্ট, বিধবা ও বয়স্ক ভাতা এবং ইউপি চেয়ারম্যান ও সদস্যদের বেতনভাতা প্রদানসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়।
.
 ২১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেইক কাটা শেষে ও বৃক্ষরোপন কর্মসূচী পালন করে আয়োজনের সমাপ্তি ঘোষণা করা হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com