রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১ কালের সাক্ষী ২৫০ বছরের পুরোনো ঐতিহাসিক গোল মসজিদ হোসেনপুর উপজেলা পরিষদে বিশাল ভিমরুলের চাক, আতঙ্কে মানুষ নির্দোষ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত বিএনপি আসার পর আইনশৃঙ্খলার ‘দৃশ্যমান অগ্রগতি’ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

দায়িত্ব গ্রহণের পরদিনই রাস্তা পরিষ্কারে ব্যস্ত মেয়র, ছবি ভাইরাল

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪২৩ বার পড়া হয়েছে
দায়িত্ব গ্রহণের পরদিনই রাস্তা পরিষ্কারে ব্যস্ত মেয়র, ছবি ভাইরাল

নেত্রকোনার মদন পৌরসভার নবনির্বাচিত মেয়র দায়িত্ব গ্রহণের পরদিন ভোরে রাস্তা পরিষ্কারের অভিযানে নেমে পড়েন। আর এ ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তেই ছড়িয়ে পড়েছে।

 

আজ বৃহস্পতিবার ভোরে আকস্মিকভাবে রাস্তা পরিষ্কারের কাজে বেরিয়ে পড়েন কেন্দ্রীয় যুবলীগের সহসম্পাদক ও মদন পৌর সভার মেয়র মো. সাইফুল ইসলাম ও তার পরিষদের কাউন্সিলরা।

জানা যায়, মদন পৌরসভা ২০০০ সালে প্রতিষ্ঠিত হয়। ২০০২ সালে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে বিএনপির বিদ্রোহী প্রার্থী নির্বাচিত হয়েছিল। সেই থেকে ২০১৫ পর্যন্ত তিনটি নির্বাচনে দলের মনোনীত কোনো প্রার্থী বিজয় লাভ করতে পারেনি। গত ২৮ ডিসেম্বর ২০২০ সালের নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কেন্দ্রীয় যুবলীগের সহসম্পাদক মো. সাইফুল ইসলাম নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেন।

মদন পৌরসভার বাসিন্দা মো. আল-আমিন, সাইদুর রহমান, ইমরান, হাসান সহ অনেকের সাথে কথা বলে জানা যায়, মেয়র নির্বাচিত হওয়ার পর থেকে দায়িত্ব গ্রহণের আগ পর্যন্ত দৃশ্যমান কিছু উদ্যোগ নিয়েছেন, যা অত্যন্ত প্রশংসনীয়। পৌরসভার বিভিন্ন এলাকাসহ উপজেলার বিভিন্ন স্থানে যেখানেই ঝামেলা হয়েছে, সেখানে তিনি সশরীরে উপস্থিত হয়ে তাৎক্ষণিকভাবে সমাধান করেছেন। এরই ধারাবাহিকতায় দায়িত্ব গ্রহণের পরদিন পৌরসভার বিভিন্ন রাস্তা তার পরিষদের কাউন্সিলরদের নিয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে নেমে পড়েন যা অত্যন্ত প্রশংসনীয় কাজ। এই ধারাবাহিকতা বজায় রাখতে পারলে তিনি নির্বাচনী প্রতিশ্রুতিতে যা যা বলেছেন তা পূরণ করা সম্ভব বলে মনে করি।

 

এ বিষয়ে মদন পৌরসভার মেয়র ও কেন্দ্রীয় যুবলীগের সহসম্পাদক মো. সাইফুল ইসলাম বলেন, ‘আমি পৌরসভার শাসক হিসেবে নয় সেবক হিসেবে পরবাসের জীবনমান উন্নয়নের লক্ষ্যে সকলকে সাথে নিয়ে কাজ করে যেতে চাই। পৌরবাসীর সেবা করাটাই আমার মূল লক্ষ্য।’

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com