রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট থাকলে বিরোধীদলের লং মার্চে ১ লাখ লিটার তেল কোথায় পাবে, প্রশ্ন প্রতিমন্ত্রীর দীঘিনালায় ভরদ্বাজ মুনি চাকমার স্মৃতিস্তম্ভ ভাঙচুর, পাহাড়ি ছাত্র পরিষদের প্রতিবাদ ট্রাম্পের কড়াকড়ি ও তহবিল ছাঁটাইয়ের সুযোগ নিচ্ছে কানাডা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড ‘আত্মগোপনে’ থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস প্রতারণার মামলায় গ্রেপ্তার চাকরি হারাতে পারে দেশের ছয় লাখ মানুষ, দারিদ্র্য পরিস্থিতি অবনতির শঙ্কায় বিশ্বব্যাংক সিটি ব্যাংকের ‘সাঁইজি’ বিজ্ঞাপন ঘিরে বিতর্ক গরিব নারীর টাকা আত্মসাতের অভিযোগে নওগাঁয় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন মৃত্যুর আগেই নিজের ‘চল্লিশা’, ৫ হাজার মানুষের ভোজ করালেন হোসেনপুরের রফিকুল নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮

নিকলীতে বোরো ধানের চারা রোপনে ব্যস্ত কৃষক

দিলীপ কুমার সাহা, নিকলি, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বুধবার, ১০ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩১৫ বার পড়া হয়েছে
নিকলীতে বোরো ধানের চারা রোপনে ব্যস্ত কৃষক

কাররই সাথে কথা বলার যেন সময় নেই। শস্য ভান্ডার বলে খ্যাত নিকলি উপজেলায় ধুম পড়েছে ইরি-বোরো ধান রোপনের। কিশোরগঞ্জের নিকলী উপজেলায় জমি তৈরী করার জন্য বোরো ধানের চারা রোপনে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। ভোর বেলা ঘুম থেকে উঠে সন্ধ্যা অবধি নাওয়া খাওয়া ছেড়ে বোরো ধানের চাষাবাদ কাজে ব্যস্ত সময় পার করছে এখন। এক কথায় বলা যায় বোরো চারা রোপনের ধুম পড়েছে নিকলী উপজেলার সর্বত্র।

.

উপজেলা কৃষি অফিস জানায় চলতি মৌসুমী ১৫ হাজার ২১০ হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে । গত মৌসুমের ১৪ হাজার ৮৫০ হেক্টর জমিতে বোরো চাষ করা হয়। বরাবরেই কৃষকগণ বোরো চাষে নানা প্রতিকুল পরিবেশের সম্মুখীন হন, এবারো তার ব্যতিক্রম নয়। বোরো চাষের জন্য মূলত রাসায়নিক সার যেমন ইউরিয়া, টিএসপি ও পটাশ। পোকা-মাকড়ের হাত হতে জমি রক্ষা করতে কিটনাশক প্রয়োজন অত্যবশ্যকীয়। পাশাপাশি পর্যাপ্ত সেচ ব্যবস্থা অতিব গুরুত্বপূর্ন। এ তিনটি মৌলিক চাহিদার কোনটার ঘাটতি হলে ফসলের ফলন ভাল আশা করা অসম্ভব।

নাটোরের গোপালপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলর গণের দায়িত্ব গ্রহণ

.

প্রতিকুল আবহওয়া ও উপরোক্ত মৌলিক চাহিদা গুলো পূরণ হলেই কৃষকগণ ভাল বোরো ফলন ঘরে তুলতে পারবেন। বোরো ধানের চারা রোপনের সময় অন্যান্য সময়ের চেয়ে বেশী পরিমান রাসায়নিক সার প্রয়োগ করতে হয়। উপজেলার সিংপুর গ্রামের কৃষক আলতু মিয়া জানিয়েছেন, এবার আবহাওয়া অনুকূলে থাকায় পৌষের প্রথম সপ্তাহ থেকে শুরু হয়েছে ইরি-বোরো ধানের চারা রোপনের কাজ। তাই কৃষকেরা এখন ব্যস্ত সময় পার করছেন।

 

.
সিংপুর গ্রামের আরেক কৃষক সোনামউদ্দিন বলেন, বর্ষার পানি দেরিতে যাওয়ায় আগাম ইরি-বোরো ধান রোপন করতে দেরি হচ্ছে। তিনি আরো জানিয়েছেন ধান রোপনের একজন শ্রমিক ৫০০ টাকা মজুরিতে হাতের নাগালেই পাওয়ায় তারা খুব খুশি।

পাকুন্দিয়ায় স্বাস্থ্য সচিব মান্নানের অপসারণ দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

.
উপজেলা কৃষি অফিসার মোঃ বেলায়েত হোসেন বলেন , ইতিমধ্যে কৃষকরা আগাম ইরি-বোরো চাষাবাদে মাঠে নেমেছেন। বর্ষার পানি একটু দেরিতে নেমে যাওয়ায় বোরো জমি রোপন করতে এখটু দেরি হচ্ছে। নিকলী উপজেলার সাতটি ইউনিয়নে পুরো হাওর এলাকায় এখন ইরি-বোরো রোপন ও চাষে কৃষকরা ব্যস্ত সময় কাটাচ্ছেন। প্রাকৃতিক কোন দুর্যোগ না হলে উৎপাদন লক্ষমাত্রা অর্জন হবে আশা করা যায়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

2 thoughts on "নিকলীতে বোরো ধানের চারা রোপনে ব্যস্ত কৃষক"

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com