রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

পাকুন্দিয়ায় নবগঠিত ছাত্রলীগের কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল ও বিক্ষোভ

মোঃ মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ৮ অক্টোবর, ২০২২
  • ৯২ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় নবগঠিত ছাত্রলীগের কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল ও বিক্ষোভ

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সদ্য ঘোষিত উপজেলা ছাত্রলীগের কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল ও বিক্ষোভ করেছে পদবঞ্চিত নেতাকর্মীরা।

শনিবার (৮ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলা পরিষদের সামনের সড়কে এ কর্মসূচি পালন করেন তারা। এসময় নবগঠিত উপজেলা ছাত্রলীগের কমিটি বাদিলের দাবিতে উপজেলা পরিষদ চত্বর থেকে ঝাড়ু মিছিল শুরু করে পৌরসদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মঠখোলা-মির্জাপুর-কিশোরগঞ্জ সড়কের তিন রাস্তার মোড়ে এসে মিছিলটি বিক্ষোভে রূপ নেয়। এসময় নেতাকর্মীরা রাস্তা অবরোধ করে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে। এতে ঢাকা- কিশোরগঞ্জ মহাসড়কে প্রায় আধাঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।  

পরে উপজেলার বঙ্গবন্ধু ম্যুরালের সামনে এসে কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা। সংবাদ সম্মেলনে ছাত্রলীগ নেতা সাকিবুল হাসান মুন্না অভিযোগ করে বলেন, বিএনপি থেকে উঠে আসা, অছাত্র ও বিবাহিতদের নিয়ে গঠিত এ কমিটি আমরা মানি না। অবিলম্বে এ কমিটি বাতিল করা না হলে আমরা আন্দোলন অব্যাহত রাখব। এছাড়াও এ কমিটি দ্রুত বাতিল করতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি-সম্পাদকের দৃষ্টি আকর্ষণ করে।

ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন বলেন, অনুপ্রবেশকারীদেরকে টাকার বিনিময়ে রাতের আঁধারে বসে কমিটি দেয়া হয়েছে, আমরা এই কমিটি চাই না। আমরা চাই এই কমিটি বাতিল করে সাংগঠনিক গঠনতন্ত্র মেনে কমিটি দেয়া হোক।

এ বিষয়ে পাকুন্দিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য মো. রফিকুল ইসলাম রেনু বলেন, আমরা চাই তৃণমূলের ছাত্রলীগের নেতা কর্মীদের সাথে আলোচনার মাধ্যমে কমিটি হোক। এভাবে টাকার বিনিময়ে ঘরে বসে কমিটি দিলে ছাত্রলীগ ধ্বংস হয়ে যাবে।  তিনি এ ব্যাপারে কেন্দ্রীয় ও জেলা ছাত্রলীগের নেতাকর্মীদের দৃষ্টি আকর্ষণ করেন।

উল্লেখ্য, গত বুধবার (৫ অক্টোবর) রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জেলা ছাত্রলীগের নিজস্ব প্যাডে আগামী এক বছরের জন্য নাজমুল আলমকে সভাপতি ও মো. তোফায়েল আহমেদ তুহিনকে সাধারণ সম্পাদক করে ১৯ সদস্যবিশিষ্ট পাকুন্দিয়া উপজেলা ছাত্রলীগের নতুন আংশিক কমিটি অনুমোদন দেন কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি মো. আনোয়ার হোসেন মোল্লা সুমন ও সাধারণ সম্পাদক ফয়েজ উমান খান।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

One thought on "পাকুন্দিয়ায় নবগঠিত ছাত্রলীগের কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল ও বিক্ষোভ"

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com