সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’ ১ ঘণ্টা ৪০ মিনিটের ব্যবধানে ঢামেকে তিন কারাবন্দীর মৃত্যু এক্সপ্রেসওয়েতে লাশ: বাসের সুপারভাইজার ও সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা কটিয়াদীতে মাথার টুপির ভেতর থেকে ইয়াবা উদ্ধার, মুদি দোকানি গ্রেপ্তার সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার

হোসেনপুরে মহিলা স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ: থানায় মামলা

সঞ্জিত চন্দ্র শীল
  • আপডেট সময় সোমবার, ৬ জুলাই, ২০২০
  • ১৮৪৪ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জ হোসেনপুরে কমিনিটি ক্লিনিকের এক মহিলা স্বাস্থ্যকর্মী মন্ত্রী-এমপি ও বড় বড় কর্মকর্তা নাম ভাঙ্গিয়ে  কখনো চাকুরী দেওয়ার কথা বলে, কখনো সরকারী ঘর পাইয়ে দেওয়া  ভিজিডির কার্ড দেওয়ার কথা বলে প্রতারনার মাধ্যমে  প্রায় কোটি টাকা হাতিয়ে নিয়ে বীরদর্পে এলাকায় ঘুুরে বেড়াচ্ছে। কেউ টাকা ফেরত চাইতে গেলে উল্টো নিজের ঘরে আগুন লাগিয়ে প্রতি পক্ষের সাথে মামলা মোকদ্দমা করে হয়রানি করাও অভিযোগ ওঠেছে ওই স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে। তাই ভুক্ত ভোগিরা এ বিষয়ে সংলিষ্ট উর্ধ্বতন কতৃপক্ষের সু- দৃষ্টি  কামনা করে জরুরি  প্রতিকার দাবি করেছেন।

 

সংশ্লিষ্ট সূত্রে জানাযায়, উপজেলা জিনারী ইউনিয়নের গাবরগাও গ্রামের জমির উদ্দিনের মেয়ে  স্থানীয় হারেঞ্জা কমিনিটি ক্লিনিকের কমিউনিটি হেলথ প্রোভাইটর জেসমিন সুলতানা পুষ্প দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী মহলের  পৃষ্টপোষকতায় বেকারদের চাকুরী  দেওয়া, দরিদ্রদের সরকারী ঘর পাইয়ে দেওয়া,  ভিজিডি -ভিজিএফ কার্ড করে দেওয়াসহ নানাপ্রকার অনৈতিক কাজ করে সাধারন মানুষের সাথে প্রতারনা করে আসছে। তাই  ভুক্তভোগিরা নিজেদের প্রতারিত হওয়ার বিষয়টি বুঝতে পেয়ে টাকা ফেরত পেতে উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও হোসেনপুর থানায় লিখিত  অভিযোগ দায়ের করেছেন।

 

অভিযোগ রয়েছে, ওই স্বাস্থ্যকর্মী বিভিন্ন সময় নামী দামী এমপি, মন্ত্রী ও সরকারী বড় কর্মকর্তার নাম ভাঙ্গিয়ে প্রতারনার মাধ্যমে বিপুল পরিমান অর্থ হাতিয়ে নিয়েছে। তার প্রতারনার শিকার হয়েছেন উপজেলার জিনারী ইউনিয়নের মোঃ মুনজুরুল হক, গোলাপ মিয়া, কালাম মিয়া, হক মিয়া, ফারভেজ মিয়া, জাহানারা,ফরিদা আক্তার  ও সুমি প্রমুখ।

এছাড়াও ওই প্রতারক জেসমিন সুলতানা পুষ্প গাবরগাও সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতর ৫৩ জন সদস্যের কাছ থেকে মিথ্যা আশ্রাস দিয়ে সকল সদস্যর কাছ থেকে জমা দেওয়ার পাশ বই নিয়ে  তাদের কোন প্রকার টাকা পয়সা না দিয়ে  সমুদয় টাকা আর্তসাত করে। বিষয়টি সমিতির সদস্যরা টের পেয়ে গত ২৮ জুন হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ দায়ের করে ন্যায় বিচার প্রার্থনা করেন।  এছাড়াও ওই স্বাস্থ্যকর্মী  পুষ্পের বিরুদ্ধে হোসেনপুর  থানায় লিখিত অভিযোগ থেকে জানাযায়, জেসমিন সুলতানা নিজেকে কখনো হাইকোর্টের অফিসার, কখনো এলএলবিছাত্রী, কখনো আইনজীবি আবার কখনো ফার্মাসিষ্ট  ও রাজনৈতিক  বড় নেতা দাবি করে সরকারের আশ্রায়ণ প্রকল্পের ঘর দিবে বলে ৭০ জনের কাছ থেকে প্রাথমিক খরচের কথা বলে ১৫০০শত টাকা করে এক লক্ষ বিশ হাজার টাকা আত্মসাৎ করে  বলে তারা সম্মিলিত ভাবে স্বাক্ষর করে থানায় মামলা করে  সু- বিচার কামনায় ও ওই প্রতারকের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেন।

 

সরেজমিনে তথ্য সংগ্রহকালে  স্থানীয় আকরাম হোসেন, আনিছ মিয়া, চান মিয়া, আঃ হেলিম, আঃ আলী, মালেক, জনাব আলী জানান- কিছু দিন আগে ওই প্রতারক জেসমিন সুলতানা পুষ্প তার প্রতিপক্ষকে ফাসাতে নিজের ঘরে আগুন লাগিয়ে দেয়। পরবর্তীতে বিষয়টি গ্রামবাসী বুঝতে পেয়ে সবাই একত্রিত হয়ে তার বিচার দাবি করেন। এমনকি শত শত অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তার অপকর্মের জন্য সারা উপজেলার সাধারন মানুষ অতিষ্ঠ  হয়ে ওঠেছেন। ফলে ভুক্তভোগিরা নিরুপায় হয়ে তাদের টাকা ফেরত পেতে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করে প্রতিকার চেয়েছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com