শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দাম্মামের সব ফ্লাইট তিন দিন বন্ধ, রিয়াদ রুটে ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত কিশোরগঞ্জে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক, সম্প্রীতি বজায় রাখার আহ্বান বদলগাছীতে রাতের আঁধারে প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনার ভাঙচুর, এলাকায় ক্ষোভ হোসেনপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, দুর্ঘটনা রোধে সচেতনতার আহ্বান কিশোরগঞ্জে পাগলা শিয়ালের আক্রমণে নারী-শিশুসহ আহত ৩, ছাগলও রেহাই পায়নি দাম্মামে বিমানের ফ্লাইট চালু, ২৫ অক্টোবর চালু হচ্ছে রিয়াদে গাড়িচাপায় দুই পা হারিয়েছেন অস্ট্রেলীয় এমপি হেলেন হেইনস রাস্তার পাশে খাবারের দোকানেও নিবন্ধন বাধ্যতামূলক কক্সবাজারে সাগরে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ আরও তিন বদলগাছীতে মন্দিরে মন্দিরে ঘুরে এতিম শিশুদের নতুন টাকা উপহার দিলেন চেয়ারম্যান প্রার্থী নয়ন

গাজীপুরে মাদ্রাসায় চাঞ্চল্যকর জোড়া খুন

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ নভেম্বর, ২০১৮
  • ৬৯৫ বার পড়া হয়েছে

গাজীপুর সিটি সংবাদদাতা
মহানগরীর ১৭নম্বর ওয়ার্ডের চান্দনা চৌরাস্তা এলাকায় হুফ্ফাজুল কোরআন মাদ্রাসা থেকে পরিচালকের স্ত্রী এবং মাদ্রাসার ছাত্রের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।নিহতরা হলেন- পরিচালক ইব্রাহিম খলিলের স্ত্রী মাহমুদা আক্তার (২১) এবং মাদ্রাসার নুরানী বিভাগের ছাত্র মো. মামুন (৮)। বাসন থানার ওসি মো. মুক্তার হোসেন জানান, সকালে চান্দনা এলাকায় জোড়া খুনের খবর পেয়ে ঘটনাস্থলে যাই। পরিচালক ইব্রাহিম খলিলের ঘরে লাশ দুটি পড়েছিল।মাহমুদার গলায়, গালে ও কানে এবং মামুনের ঘাড়ে, মাথায় ও পিঠে ধারোলো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।ঘরের ভেতর থেকে রক্তমাখা একটি দা এবং দা ধার দেয়ার কাজে ব্যবহৃত একটি কাঠের খণ্ড উদ্ধার করা হয়েছে।

ওসি জানান প্রায় দুই বছর ধরে মাদ্রাসাটি পরিচালনা করে আসছেন ইব্রাহিম খলিল। ওই মাদ্রাসারই একটি কক্ষে স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে থাকেন তিনি।

ইব্রাহিম জানান, মঙ্গলবার ভোরে স্ত্রী মাহমুদা এবং তার দুই সন্তান হুযায়ফা (৫) ও আবু হুরায়রাকে (৩) বসতঘরে রেখে তিনি পাশের মসজিদে ফজরের নামাজ পড়ার উদ্দেশ্যে বের হয়ে যান। নামাজ শেষে ঘরে ফিরে বিছানার ওপর স্ত্রী মাহমুদা এবং দরজার কাছে মামুনের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন। এ বিষয়ে তিনি আর কিছুই জানেন না।

বাসন থানার এসআই আল আমিন মাদ্রাসার ছাত্র সাব্বিরের বরাত দিয়ে জানান, সোমবার রাতে হুজুরকে (ইব্রাহিম খলিল) উদ্ধার হওয়া দা-টি ধার দিতে দেখেছেন। আর মঙ্গলবার ভোরে ফজরের নামাজে যাওয়ার আগে সাব্বিরকে দিয়ে নিহত মামুনকে মাদ্রাসার অন্য কক্ষ থেকে হুজরের কক্ষে পাঠানোর জন্য ডাকা হয়।

তিনি জানান মাদ্রাসার পরিচালক ইব্রাহিম খলিলের দিকেই সন্দেহের আঙ্গুল তুলেছে ছাত্ররা। তাকে মাদ্রাসায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।মামুন ছুটি কাটিয়ে দুদিন আগে সে বাড়ি থেকে মাদ্রাসায় ফেরে বলে পরিবারের সদস্যরা সাংবাদিকদের জানিয়েছেন। পুলিশ জানান তদন্তের মাধ্যমে এই হত্যাকান্ডের সাথে যারা জড়িত তাদেরকে খুঁজে বের করে গ্রেফতার করা হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com