শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজশাহী রেঞ্জে সার্বিক মূল্যায়নে প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

টঙ্গীতে কারখানায় বিস্ফোরণ নিহত ২

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ নভেম্বর, ২০১৮
  • ৬০০ বার পড়া হয়েছে

গাজীপুর সিটি সংবাদদাতা
গাজীপুরের টঙ্গীতে ন্যাশনাল ফ্যান কারখানার হিট চেম্বার বিস্ফোরণের ঘটনা ঘটেছে ।এতে দুইজন নিহত হয়েছেন। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। আহত হয়েছে অন্তত ২০-২৫ জন। এ সময় কারখানায় থাকা শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আজ মঙ্গলবার বেলা ১১.৪৫ টার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতরা হলেন সাইফুল ইসলাম (১৮) এবং শামসুল হক (২০)।

টঙ্গী পূর্ব থানার ওসি কামাল হোসেন জানান, বেলা ১১.৪৫ টার দিকে টঙ্গী বিসিক শিল্প এলাকার ন্যাশনাল ফ্যান কারখানার দোতলায় শ্রমিকরা কাজ করছিলেন। এসময় ওই ফ্লোরে থাকা দুটি হিট চেম্বার হঠাৎ করে বিস্ফোরিত হয়।
এতে হিট চেম্বারের কাছে থাকা অন্তত ১৭ জন শ্রমিক অগ্নিদগ্ধ হন। আগুন দ্রুত দুটি ইউনিটে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে প্রায় আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

পুলিশ উদ্ধার অভিযান শুরু করেছে। তাদেরকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

বিস্ফোরণের কারণ সম্পর্কে ফায়ার সার্ভিস কর্মকর্তা আশিকুর রহমান জানান , ফ্যানে রং করার পর হিট চেম্বারে রেখে শুকানো হয়।চেম্বারের হিট মেশিনে অতিরিক্ত তাপে বিস্ফোরণ ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় জেলা মেজিস্ট্রেট মশিউর রহমানকে প্রধান করে প্রশাসনের পক্ষ থেকে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে নিহতদের দাফনের জন্য ২৫ হাজার টাকা করে দেয়ার ঘোষণা দেয়া হয়েছে।
গুরুতর আহতদের মধ্যে বেশ কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে বলেও জানান টঙ্গী থানার ওসি ।
এর আগে টঙ্গীর ট্রাম্পাকো কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটে। পুরো পাঁচ তলা ভবন ধসে পরে।বেশ হতাহতের ঘটনা ঘটেছিল।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

One thought on "টঙ্গীতে কারখানায় বিস্ফোরণ নিহত ২"

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com