মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইরাক থেকে আসা ড্রোন ভূপাতিতের দাবি সৌদি আরবের ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার পুলিশি অভিযান বন্ধ না হলে ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির জুলাই গণঅভ্যুত্থান কোনো ব্যক্তি বা দলের দখলদারিত্ব প্রতিষ্ঠার জন্য হয়নি: নাসীরুদ্দীন পাটওয়ারী নিকলীতে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আটক ১ হাসপাতালে চিকিৎসা নিতে এসে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু, আটক স্বামী বাজারে ১৯টি ব্র্যান্ডের ৩৪ টুথপেস্টের ২৬টিতেই ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক কণা সাবেক রাষ্ট্রপতি হামিদ–সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ কুর্মিটোলা হাসপাতালে ঢুকে পড়লো নিয়ন্ত্রণ হারানো বাস: নিহত ১, আহত ২০ ‘বদির মেটিকুলাস ডিজাইনেই একরাম হত্যা’, বললেন চিফ প্রসিকিউটর

প্রমিলা বিশ্বকাপে প্রোটিয়াদের বিপক্ষে শেষ ম্যাচেও হারল বাংলাদেশ

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ১৯ নভেম্বর, ২০১৮
  • ৫৯৮ বার পড়া হয়েছে

 

ডেস্ক রিপোর্ট

নারী  টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচেও হেরেছে বাংলাদেশ  দল। ফলে গ্রুপের  নীচে  থেকেই বাড়ি ফিরতে হচ্ছে বাঘিনীদের। আজ  সোমবার সকালে শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ৩০ রানে হেরেছে বাংলাদেশে দল।

টস হেরে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১০৯ রান করে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়া নারীদের পক্ষে ম্যারিজান ক্যাপ সর্বোচ্চ ২৫ রান করেন। এছাড়া লাইজেল লি করেন ২১ রান।

বাংলাদেশের বোলারদের মধ্যে অধিনায়ক সালমা খাতুন তিনটি এবং খাদিজাতুল কুবরা দুটি করে উইকেট নেন। রুমানা আহমেদের পর টি-টোয়েন্টিতে নারী ক্রিকেটে বাংলাদশের দ্বিতীয় বোলার হিসেবে ৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন সালমা।

জয়ের জন্য ১১০ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে থেমেছে মাত্র ৭৯ রানে। হাতে উইকেট থাকলেও ধীরগতির ব্যাটিংয়ের কারণে হাতের নাগালে থাকা লক্ষ্য থেকেও ৩০ রান পেছনে থামতে হয়েছে তাদের। রুমানা আহমেদের অপরাজিত ৩৪ রানই ছিল ইনিংসে সর্বোচ্চ। অন্য ব্যাটারদের মধ্যে ফারাজানা হক (১৯) ।আর কোনো ব্যাটসম্যান দুই অংকের দেখা পাননি।

এশিয়া কাপে ফেবারিট ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ান হবার পর অনেক আশা নিয়ে বাংলাদেশ প্রমিলা ক্রিকেট গিয়েছিল টি-টোয়েনন্টি বিশ্বকাপে। কিন্তু, দলটি দেশে ফিরবে শুন্য হাতে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com