বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

ট্রাম্প পাকিস্তানকে বলির পাঁঠা বানাতে চাইছেন : ইমরান খান

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ২০ নভেম্বর, ২০১৮
  • ৫৯২ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুরুটা করেছিলেন।এখন তার পাল্টা জবাব দিচ্ছেন  পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। ট্রাম্পের অভিযোগ, যুক্তরাষ্ট্রের শত শত কোটি ডলার অর্থ সাহায্যের বিপরীতে কিছুই করেনি পাকিস্তান। ট্রাম্পের এমন মন্তব্যের পর  তীব্র সমালোচনা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।

সোমবার ধারাবাহিক টুইট বার্তায় ওয়াশিংটনের কথিত সন্ত্রাস বিরোধী যুদ্ধে পাকিস্তানের অবদান তুলে ধরেছেন ইমরান খান।

মার্কিন যুক্তরাষ্ট্র বিরোধী  হিসেবে পরিচিত ইমরান খান বলেন, ট্রাম্পের সুদীর্ঘ আক্রমণাত্মক বক্তব্যের জবাব দিতে কিছু রেকর্ড তুলে ধরা প্রয়োজন। ওয়াশিংটনের কথিত সন্ত্রাসবিরোধী যুদ্ধে পাকিস্তান জ্বলেপুড়ে ছারখার হয়ে গেছে বলে । খবর পার্সটুডের।

ইমরান খান তার টুইটার বার্তায় লিখেছেন , ৯/১১ হামলায় কোনও পাকিস্তানি জড়িত না থাকা সত্ত্বেও ইসলামাবাদ যু্ক্তরাষ্ট্রের সন্ত্রাসবিরোধী যুদ্ধে অংশগ্রহণ করে। এই যুদ্ধে ৭৫ হাজার পাকিস্তানি নিহত হয় এবং দেশটির আর্থিক ক্ষতি হয় ১২৩ বিলিয়ন ডলার। অথচ যুক্তরাষ্ট্র কথিত সাহায্য দিয়েছে মাত্র ২০ বিলিয়ন ডলার।

পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, আফগানিস্তানে এখনও মোতায়েন হাজার হাজার মার্কিন সেনার রসদ সরবরাহের জন্য পাকিস্তান এখনও তার স্থল ও আকাশসীমা খুলে রেখেছে।  তিনি প্রশ্ন করেন, ট্রাম্প কী আমেরিকার অন্য কোনও বন্ধু রাষ্ট্রের নাম বলতে পারবেন যে সে রাষ্ট্রের জন্য  এতবড় আত্মত্যাগ করেছে?

আরেক টুইট বার্তায় ইমরান আফগান যুদ্ধে ওয়াশিংটনের ব্যর্থতায় পাকিস্তানকে বলির পাঁঠা বানানোর জন্য ট্রাম্পকে অভিযুক্ত করেন।

 

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com