শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তুরস্কে গুলিতে নিহত ৮, হামলাকারী গ্রেপ্তার ৭২ ঘণ্টার আল্টিমেটাম, অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, জাতীয় চার নেতার নাম ও ‘জয় বাংলা’ বাদ ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী পাকুন্দিয়ায় নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২৯ দিন পর ঢাকায় গ্রেপ্তার কিশোরগঞ্জে ১৫ কেজি গাঁজা ও নগদ টাকাসহ যুবক গ্রেপ্তার এলএনজি বিদ্যুতে বাড়ছে ভর্তুকির চাপ, নতুন বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারের ইতি টানলেন রোনালদো

জাতীয় দলে ঘন ঘন পরিবর্তনের পক্ষে নন সাকিব

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৯ নভেম্বর, ২০১৮
  • ৭২৯ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট
গত ১১ ম্যাচে বাংলাদেশ দলের ওপেনিং জুটিতে নয়বার পরিবর্তন এসেছে। যার বিপক্ষে অধিনায়ক সাকিব।একই দলে বার বার পরিবর্তন, ক্রিকেটারদের ফর্মের বাধা হয়ে দাঁড়ায়। বিশেষ করে অভিষেক হওয়া ক্রিকেটারদের নিজেদের প্রমাণের জন্য সময় দেয়ার পক্ষে বিশ্বসেরা অলরাউন্ডার ।
বাংলাদেশ টেস্ট দলে গত এক মাসে পাঁচ ক্রিকেটারের অভিষেক দিয়েছে নির্বাচকরা, অপেক্ষায় আছে আরও একজন। কিন্তু একটি কিংবা দুইটি টেস্ট খেলার সুযোগ পেয়েছেন এই ক্রিকেটাররা। যার ফলে অনুপ্রেরণার বদলে মানসিকভাবে ক্ষতিগ্রস্থই বেশী হয়েছেন তারা। যা বাকিদের বার্তা দিচ্ছে ভেঙ্গে পড়ার।

নির্বাচকদের এই সিদ্ধান্তে খুশি নন টাইগার অধিনায়ক। তার মতে, অভিষেক করানো ক্রিকেটারদের পর্যাপ্ত সুযোগ দেয়া উচিত নিজেদের সামর্থ্য প্রমাণ করে দেখানোর জন্য। যা এক কিংবা দুই টেস্ট দিয়ে সম্ভব নয়।

‘আমি সবসময় পছন্দ করি একজন ক্রিকেটারের যখন অভিষেক হয় কিংবা তাকে যখন খেলানো হয়, তাকে যেন যথেষ্ট সুযোগ দেয়া হয়, তার সুপ্ত প্রতিভা এবং সামর্থ্য প্রমাণ করার। তারপরও যদি সে ব্যর্থ হয় তারপরেই তাকে পরিবর্তন করা উচিত, অভিষেক হওয়া ক্রিকেটারদের নিয়ে নিজের ভাবনার কথা সংবাদ সম্মেলনে বলেছিলেন সাকিব।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com