বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
মব-সহিংসতা ও পিটুনিতে নিহত ৬ মাসে বেড়েছে দ্বিগুণ: এইচআরএসএস যারা পরীক্ষা দিতে পারেনি, তারা আবার পরীক্ষা দিতে পারবেন: সংসদে শিক্ষামন্ত্রী ডেঙ্গু থেকে সুরক্ষায় লম্বা লুঙ্গি ও পায়জামা পরার পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর সব সেবা এক কার্ডে, আসছে ‘ইউনিভার্সাল কার্ড’: সংসদে প্রধানমন্ত্রী বিডা, বেজা, পিপিপি কর্তৃপক্ষ বিলুপ্ত, সংসদে ‘ইনভেস্ট বাংলাদেশ’ বিল পাস কটিয়াদীতে পঁচা গরুর মাংস বিক্রির অভিযোগে ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা গুলিবিদ্ধ থেকে নেতৃত্বে- এনসিপির তাড়াইল উপজেলা কমিটিতে বাহার উদ্দিন মাসুদ আহ্বায়ক, মুরাদ সদস্যসচিব: তাড়াইলে এনসিপির ৮৭ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পাকুন্দিয়ায় মাদক কারবারির এক বছরের কারাদণ্ড তাড়াইলের দশদ্রোন ও দড়িজাহাঙ্গীরপুর গ্রামে মাদকবিরোধী জনরোষ, বাড়িঘর ভাঙচুর ঠেকাতে পুলিশের হস্তক্ষেপ

ভৈরবে নিরাপদ সড়ক চাই এর প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ১ ডিসেম্বর, ২০১৮
  • ৬২৭ বার পড়া হয়েছে

হৃদয় আজাদ, ভৈরব
কিশোরগঞ্জের ভৈরবে ঝমকালো আয়োজনের মধ্য দিয়ে আজ শনিবার নিরাপদ সড়ক চাই এর ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বেলা এগারটায় উপজেলা মিলনায়তনে নাচ-গান, কবিতা আবৃত্তি, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানসহ কেককাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা চত্বর থেকে আমন্ত্রিত অতিথিবৃন্দের সাথে শতাধিক শিক্ষার্থীদের সমন্বয়ে একটি বর্ণাট্য র‌্যালি বের হয়ে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র‌্যালিতে ছাত্র-ছাত্রীরা নিরাপদ সড়ক চাই এর দাবিতে বিভিন্ন স্লোগান দেন। পরে উপজেলা মিলনায়তে নিরাপদ সড়ক চাই ভৈরব শাখার সাধারণ সম্পাদক আলাল উদ্দীনের সঞ্চালনায় আলোচনা সভায় ড. মোহাম্মদ শহীদুল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি কর্মকর্তা ইসরাত সাদমীন।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভ’মি ) আনিসুজ্জামান, ভৈরব সার্কেল এএসপি ধীরেন মহাপাত্র, ভৈরব থানার ওসি (তদন্ত) বাহালুল খান বাহার, ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম, ভৈরব রিপোর্টার্স ক্লাব ইউনিটির সভাপতি ও সাপ্তাহিক অবলম্বন পত্রিকার সম্পাদক, তাজুল ইসলাম তাজ ভৈরবী, রফিকুল ইসলাম মহিলা কলেজের প্রতিষ্ঠাতা হাজী মো.রফিকুল ইসলাম প্রমূখ।

এসময় বক্তারা চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের হাতে- খড়ি পঁচিশ বছরের নিরাপদ সড়ক চাই আন্দোলনের বিভিন্ন সুফল তুলে ধরে সড়ক দূর্ঘটনা এড়াতে সকলের সচেতনতা বৃদ্ধির আহবান জানান।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com