শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ফিলিপিন্সে স্কুলে বন্দুকধারীর গুলি: নিহত ৩, আহত ৮ ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান: ইরান যুদ্ধে সেনা পাঠাবে না দক্ষিণ কোরিয়া পাকিস্তানে পুলিশ সদর দপ্তরের মসজিদে বোমা হামলা, নিহত ১৬ ১০ মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি আগস্টে রাজধানীর মালিবাগে একাধিক ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট ১০৪৮ লুণ্ঠিত অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার, পরিচয় গোপন রাখবে এসআরবি কিশোরগঞ্জে ২১৫০ পিস ইয়াবা ও ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার ইউনিয়ন পরিষদ নির্বাচন ৬ জুনের আগে সম্পন্ন করতে হবে: ইসি সানাউল্লাহ ‘ট্রাইব্যুনাল’ থেকে সরে দাঁড়ালেন নুসরাত, জানেন না নির্মাতা রায়হান

বড় রানের পথে বাংলাদেশ

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ১ ডিসেম্বর, ২০১৮
  • ৬৪৭ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট
যেমনটা চাওয়া হয়েছিল তেমনটাই শুরু হয়েছে দ্বিতীয় দিনের প্রথম সেশনটা। ঢাকা টেস্টের প্রথম দিন শেষে অভিষিক্ত সাদমান ইসলাম সংবাদ সম্মেলনে এসে বলেছিলেন রানটা যতদূর সম্ভব এগিয়ে নেয়ার লক্ষ্য থাকবে বাংলাদেশ দলের। দ্বিতীয় দিনের লাঞ্চ বিরতি পর্যন্ত সেই লক্ষ্যে সফলই বলা চলে। প্রথম সেশনের ২৫ ওভারে ৫.১২ গড়ে ১২৮ তুলে বড় লক্ষ্যের দিকেই এগিয়ে যাচ্ছে টাইগার বাহিনী। আগের দিনের অপরাজিত সাকিব-মাহমুদুল্লাহ এদিনও দেখে শুনে ব্যাট চালিয়ে যান। তবে ব্যক্তিগত ৮০ রানের মাথায় কেমার রোচের বলে অধিনায়ক সাকিব ফিরে গেলেও সহজাত ব্যাটিংয়ে ক্যারিয়ারের ষষ্ঠ ফিফটি তুলে নেন মাহমুদুল্লাহ রিয়াদ। ৭৫ রান করে ধীরে ধীরে শতকের দিকে এগিয়ে যাচ্ছে টেস্টের সহঅধিনায়ক।

অপর প্রান্তে ওয়ানডে স্টাইলে ব্যাট চালিয়ে ফিফটি তুলে নেন লিটন দাস। ৫৪ বলে ৫৩ রান করে অপরাজিত রয়েছেন এই উইকেট রক্ষক ব্যাটসম্যান।

এই দুই ব্যাটসম্যানের ৮৬ রানের জুটির সুবোধে লাঞ্চের আগে ৬ উইকেট হারিয়ে ৩৮৭ রান তোলে স্টিভ রোডসের শিষ্যরা।

বাংলাদেশ: সৌম্য সরকার, সাদমান ইসলাম, মুমিনুল হক, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদী মিরাজ, তাইজুল ইসলাম ও নাঈম হাসান।

ওয়েস্ট ইন্ডিজ: ক্রেইগ ব্রেথওয়েট (অধিনায়ক), কিরণ পাওয়েল, শাই হোপ, সুনীল আমব্রিস, রোস্টন চেজ, শিমরণ হেটমেয়ার, শেন ডরিচ(উইকেট-কিপার), জোমেল ওয়ারিকান, দেবেন্দ্র বিষু, কেমার রোচ ও শেরমন লুইস।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com