মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইরাক থেকে আসা ড্রোন ভূপাতিতের দাবি সৌদি আরবের ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার পুলিশি অভিযান বন্ধ না হলে ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির জুলাই গণঅভ্যুত্থান কোনো ব্যক্তি বা দলের দখলদারিত্ব প্রতিষ্ঠার জন্য হয়নি: নাসীরুদ্দীন পাটওয়ারী নিকলীতে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আটক ১ হাসপাতালে চিকিৎসা নিতে এসে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু, আটক স্বামী বাজারে ১৯টি ব্র্যান্ডের ৩৪ টুথপেস্টের ২৬টিতেই ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক কণা সাবেক রাষ্ট্রপতি হামিদ–সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ কুর্মিটোলা হাসপাতালে ঢুকে পড়লো নিয়ন্ত্রণ হারানো বাস: নিহত ১, আহত ২০ ‘বদির মেটিকুলাস ডিজাইনেই একরাম হত্যা’, বললেন চিফ প্রসিকিউটর

ফলোঅনে ওয়েস্ট ইন্ডিজ

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ২ ডিসেম্বর, ২০১৮
  • ৬৩৫ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট
তৃতীয় দিনের প্রথম সেশনেই অল আউট হয়ে আবার প্রথম সেশনেই নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমেছে ওয়েস্ট ইন্ডিজ। সাকিব আল হাসান আর মেহেদী মিরাজের বোলিং তোপে ফলোঅনের লজ্জা পেতে হলো ক্যারিবীয়দের।

১৮ বছরের টেস্ট ইতিহাসে প্রথমবারের মতো কোনও দলকে ফলোঅনে ব্যাটিং করিয়েছে বাংলাদেশ।

আজ তৃতীয় দিনের প্রথম সেশনে প্রথম ঘণ্টায় পাঁচ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। তাতে ১১১ রান পর্যন্ত তুলতে পারে সফরকারীরা।

গতকাল দ্বিতীয় দিনে ৭৫ রানে পাঁচ উইকেট হারিয়ে দিন শেষ করেছিল ক্যারিবীয়রা। তৃতীয় দিনে এসে সেটারই পুনরাবৃত্তি হলো আবার।

সাকিব নেন ৩ উইকেট, মিরাজ নেন ৭ উইকেট। এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশের করা ৫০৮ রান থেকে ৩৯৬ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমেছে সফরকারীরা।
কিন্তু তাতেও ভাগ্য বদলালো না ক্যারিবীয়দের। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেও একই দশা তাদের।

এরই মধ্যে ২৩ রান তুলতেই হারিয়েছে ৩ উইকেট। দুই ওপেনারের এক উইকেট নিয়েছে সাকিব আর অন্যটি মিরাজ। কাইল আমব্রিসকে লেগ বিফোরের ফাঁদে ফেলেছে তাইজুল ইসলাম।
এখনও পর্যন্ত সফরকারীরা পিছিয়ে আছে ৩৭২ রানে। জিততে হলে বাংলাদেশের দরকার ৭ উইকেট।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com