রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দলীয় ফোরামে ঠিক হবে নতুন রাষ্ট্রপতি: মির্জা ফখরুল ছাত্রাবাস থেকে কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার নওগাঁর বদলগাছীতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে বাইসাইকেল, সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি বিতরণ হোসেনপুরে কৃষিজমিতে আগাছা দমনে মাত্রাতিরিক্ত কীটনাশক প্রয়োগ, হুমকিতে জীববৈচিত্র্য পাকুন্দিয়ায় ওয়ার্কশপে দুর্ধর্ষ চুরি, ২ মাসেও উদ্ধার হয়নি মালামাল ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্বে কায়সার কামাল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ অসুস্থতার কারণে দায়িত্ব পালনে অসামর্থ্য হওয়ায় রাষ্ট্রপতির পদত্যাগ বিএনপি সরকারে শ্রদ্ধা ছিল সাহাবুদ্দিনের: হাফিজ উদ্দিন পাকুন্দিয়ায় বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

ড. কামাল পছন্দের প্রার্থীর প্রচারণায় নামবেন

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ৫ ডিসেম্বর, ২০১৮
  • ৫০১ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট
আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নিলেও পছন্দের প্রার্থীদের জন্য প্রচারণায় নামবেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন। দলীয় সূত্রে জানা গেছে, শারীরিক অবস্থা ভাল না থাকলেও তিনি পছন্দের প্রার্থীদের পক্ষে সাধ্যমতো নির্বাচনী প্রচারণায় মাঠে থাকবেন ।

এ সম্পর্কে গণফোরাম নেতা এডভোকেট জগলুল হায়দার আফ্রিদ বলেন, নির্বাচনী প্রচারণায় ড. কামাল হোসেন মাঠে থাকবেন এ বিষয়ে তিনি সিদ্ধান্ত নিয়েছেন।

জানা গেছে, সম্প্রতি অনুষ্ঠিত এক বৈঠকে ড. কামাল হোসেন জানিয়েছেন, ঢাকার আসনগুলোতে, ঢাকার আশেপাশে ও বাইরের বিভাগীয় শহরগুলোতে নির্বাচনী ক্যাম্পেইনে বের হবেন তিনি। এছাড়া সংবাদ সম্মেলন, রাউন্ড টেবিল, সেমিনার, সিম্পোজিয়ামের মাধ্যমে তার দলের পক্ষের ভোট চাওয়ার বিষয়টি তুলে ধরবেন।

জানা গেছে, ড. কামাল নির্বাচনী প্রচারণায় নিয়েছেন বিশেষ কৌশল। বিভিন্ন জায়গায় লিফলেট বিতরণের মধ্য দিয়ে ধানের শীষের জন্য ভোট চাইবেন তিনি।

এ সম্পর্কে ড. কামাল জানান, আমি নির্বাচন করছি না। তবে, নির্বাচনী ক্যাম্পেইনে থাকছি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com