সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
বাজারে ১৯টি ব্র্যান্ডের ৩৪ টুথপেস্টের ২৬টিতেই ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক কণা সাবেক রাষ্ট্রপতি হামিদ–সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ কুর্মিটোলা হাসপাতালে ঢুকে পড়লো নিয়ন্ত্রণ হারানো বাস: নিহত ১, আহত ২০ ‘বদির মেটিকুলাস ডিজাইনেই একরাম হত্যা’, বললেন চিফ প্রসিকিউটর জঙ্গল সলিমপুর ক্যাম্পে ট্যাংকের পানি পান করে তিন পুলিশ সদস্য অসুস্থ পাকুন্দিয়ায় গাঁজা সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড নওগাঁয় খাড়ির পানিতে ডুবে নবদম্পতির মর্মান্তিক মৃত্যু দলীয় ফোরামে ঠিক হবে নতুন রাষ্ট্রপতি: মির্জা ফখরুল ছাত্রাবাস থেকে কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার নওগাঁর বদলগাছীতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে বাইসাইকেল, সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি বিতরণ

জা-য়ে জা-য়ে ঝগড়া ব্রিটিশ রাজপরিবারে !

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৬ ডিসেম্বর, ২০১৮
  • ৬৩৪ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট

ব্রিটিশ রাজপরিবারের দুই রাজবধূ ‘ডাচেস অব কেমব্রিজ’ কেট মিডলটন ও ‘ডাচেস অব সাসেক্স’ মেগান মের্কেলের মধ্যে সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছে না। কিছুদিনের মধ্যেই কেনসিংটন প্যালেস ছাড়ছেন প্রিন্স হ্যারি ও মেগান। প্রিন্স উইলিয়াম ও কেটের সঙ্গে আর থাকা হচ্ছে না তাদের।

রাজপরিবারের সূত্র দ্য সানকে জানায়, কেটের সঙ্গে বিবাদে জড়িয়ে খুবই অপরিপক্ক কাজ করেছেন মেগান। কেটের স্টাফদের সঙ্গে রুঢ় ব্যবহার করেছেন মেগান। অন্যদিকে কেট মেগানকে জানিয়েছেন তার স্টাফদের তিনিই সামাল দেবেন। এমনকি বিয়ের দিন মেগানের ব্যবহারে কেঁদে ফেলেছিলেন কেট। এছাড়া কেট তার বন্ধুদের বলেছিলেন, বিয়ের পর হ্যারি বদলে গিয়েছেন। এক সূত্র জানায়, ‘কেটের মতই মেগান দৃঢ় চরিত্রের অধিকারী, তাই দু’জনের মধ্যে দ্বন্দ্ব লাগাটা অস্বাভাবিক নয়।’

জানা গেছে, আসছে ক্রিসমাস একসঙ্গে কাটাবেন না কেট-মেগান। কেট, উইলিয়াম ও তাদের তিন সন্তান জর্জ, শার্লট ও লুইস বাকলবারিতে ক্রিসমাস পালন করবেন। অন্যদিকে হ্যারি-মেগান ক্রিসমাস কাটাবেন সান্দ্রিংহামে রাণী এলিজাবেথের সঙ্গে। গত ক্রিসমাসে মেগান অভিযোগ করেছিলেন, তাকে রাজপরিবার ওভাবে স্বাগত জানায় নি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com