সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
বাজারে ১৯টি ব্র্যান্ডের ৩৪ টুথপেস্টের ২৬টিতেই ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক কণা সাবেক রাষ্ট্রপতি হামিদ–সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ কুর্মিটোলা হাসপাতালে ঢুকে পড়লো নিয়ন্ত্রণ হারানো বাস: নিহত ১, আহত ২০ ‘বদির মেটিকুলাস ডিজাইনেই একরাম হত্যা’, বললেন চিফ প্রসিকিউটর জঙ্গল সলিমপুর ক্যাম্পে ট্যাংকের পানি পান করে তিন পুলিশ সদস্য অসুস্থ পাকুন্দিয়ায় গাঁজা সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড নওগাঁয় খাড়ির পানিতে ডুবে নবদম্পতির মর্মান্তিক মৃত্যু দলীয় ফোরামে ঠিক হবে নতুন রাষ্ট্রপতি: মির্জা ফখরুল ছাত্রাবাস থেকে কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার নওগাঁর বদলগাছীতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে বাইসাইকেল, সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি বিতরণ

বঙ্গবীর কাদের সিদ্দিকীর মনোনয়ন স্থগিত রেখেছে ইসি

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ৮ ডিসেম্বর, ২০১৮
  • ৫৩৬ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট

বাংলাদেশ কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর মনোনয়ন স্থগিত রেখেছে নির্বাচন কমিশন (ইসি)। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে করা আপিলের শুনানি শেষে তাঁর মনোনয়নপত্র স্থগিত করেন ইসি।

আজ শনিবার সকালে আপিল শুনানির পর নির্বাচন কমিশন (ইসি) এ সিদ্ধান্ত নেয়। ইসি জানান, আবারো যাচাই বাছাই করে পরে সিদ্ধান্ত জানানো হবে।

খেলাপি ঋণ থাকার কারণে গত ২ ডিসেম্বর কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র বাতিল করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা।পরে কাদের সিদ্দিকী নির্বাচন কমিশনে আপিল করেন

জাতীয় ঐক্যফন্টের প্রার্থী কাদের সিদ্দিকী টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) এবং টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসন থেকে মনোনয়নপত্র জমা দেন।

আপিল শুনানিতে গতকাল বৃহস্পতিবার ও শুক্রবার এ দুই দিনে ১৫৮ জন প্রার্থিতা ফেরত পেয়েছেন, বাতিল বা খারিজ হয়েছে ১৪১ জনের এবং বাকি ১১টি আবেদন স্থগিত রাখা হয়।

আজ শনিবার ৩১১ থেকে ৫৪৩ নম্বর পর্যন্ত অর্থাৎ ২৩৩ জনের আপিল আবেদনের শুনানি হচ্ছে।

আগামী ৯ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহার আর প্রতীক বরাদ্দ দেয়া হবে ১০ ডিসেম্বর। নির্বাচন অনুষ্ঠিত হবে ৩০ ডিসেম্বর।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com