শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ফিলিপিন্সে স্কুলে বন্দুকধারীর গুলি: নিহত ৩, আহত ৮ ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান: ইরান যুদ্ধে সেনা পাঠাবে না দক্ষিণ কোরিয়া পাকিস্তানে পুলিশ সদর দপ্তরের মসজিদে বোমা হামলা, নিহত ১৬ ১০ মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি আগস্টে রাজধানীর মালিবাগে একাধিক ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট ১০৪৮ লুণ্ঠিত অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার, পরিচয় গোপন রাখবে এসআরবি কিশোরগঞ্জে ২১৫০ পিস ইয়াবা ও ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার ইউনিয়ন পরিষদ নির্বাচন ৬ জুনের আগে সম্পন্ন করতে হবে: ইসি সানাউল্লাহ ‘ট্রাইব্যুনাল’ থেকে সরে দাঁড়ালেন নুসরাত, জানেন না নির্মাতা রায়হান

মাশরাফির বলে তামিমের অসাধারণ ক্যাচ

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ৯ ডিসেম্বর, ২০১৮
  • ৬২৭ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মুখোমুখি স্বাগতিক বাংলাদেশ । টসে জিতে ব্যাটিংয়ে ওয়েস্ট ইন্ডিজ। ইনিংসের অষ্টম ওভারের সাকিবের শেষ বলে রুবেলের হাতে ক্যাচ দিয়ে ফেরেন কিরন পাওয়েল।

৩৬ রানের জুটি গড়ে যখন ওয়েস্ট ইন্ডিজকে বড় সংগ্রহের ভিত গড়ছিলেন হোপ ও ব্রাভো তখনই মাশরাফির আঘাত। ২১তম ওভারে উড়িয়ে মারতে গিয়ে তামিমের অসাধারণ ক্যাচে সাজঘরে ফিরেন ড্যারেন ব্রাভো।

এ রিপোর্ট লেখা পর্যন্ত উইন্ডিজদের সংগ্রহ ২২ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৬৯ রান। মাঠে অপরাজিত আছেন শাই হোপ ৩৮ ও মারলন স্যামুয়েলস ০ রান নিয়ে।

এই ম্যাচ দিয়েই ইনজুরির পর মাঠে ফিরছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। আর নিজের ক্যারিয়ারের ২০০তম ম্যাচে মাঠে নামছেন ওয়ানডে দলপতি মাশরাফি বিন মর্তুজা। মাশরাফির করা বলে অসাধারণ এক ক্যাচ নিয়েছেন ইনজুরী থেকে ফেরা তামিম ইকবাল।

ওয়ানডেতে সব শেষ পাঁচ ম্যাচের মাত্র একটিতে হেরেছে বাংলাদেশ। অন্যদিকে, নিজেদের খেলা সব শেষ ৫ ম্যাচের একটিতে জয়, একটিতে ড্র আর বাকি তিনটিতেই হেরেছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। এরই মধ্যে বাংলাদেশ ২৩টি ওয়ানডে সিরিজ জিতেছে। ঘরের মাঠেই জিতেছে ১৮টি সিরিজ। আর অ্যাওয়ে সিরিজে পাঁচবার সিরিজ জয়ের স্বাদ নিয়ে এসেছে।

তবে পরিসংখ্যানের দিকে তাকালে টাইগারদের চেয়ে অনেকটাই এগিয়ে থাকবে উইন্ডিজরা। ১৯৯৯ সালের পর থেকে বাংলাদেশ মোট ৩১ ওয়ানডে ম্যাচে উইন্ডিজের মুখোমুখি হয়েছিল। যেখানে জয়ের পাল্লা ভারী ক্যারিবীয়ানদের দিকে। ২০ ম্যাচে জিতেছিল ক্যারিবিয়ানরা। আর বাংলাদেশের জয় আছে ৯টি তে। বাকি দুটি ম্যাচ পরিত্যক্ত হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com