সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০২:১১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
বাজারে ১৯টি ব্র্যান্ডের ৩৪ টুথপেস্টের ২৬টিতেই ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক কণা সাবেক রাষ্ট্রপতি হামিদ–সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ কুর্মিটোলা হাসপাতালে ঢুকে পড়লো নিয়ন্ত্রণ হারানো বাস: নিহত ১, আহত ২০ ‘বদির মেটিকুলাস ডিজাইনেই একরাম হত্যা’, বললেন চিফ প্রসিকিউটর জঙ্গল সলিমপুর ক্যাম্পে ট্যাংকের পানি পান করে তিন পুলিশ সদস্য অসুস্থ পাকুন্দিয়ায় গাঁজা সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড নওগাঁয় খাড়ির পানিতে ডুবে নবদম্পতির মর্মান্তিক মৃত্যু দলীয় ফোরামে ঠিক হবে নতুন রাষ্ট্রপতি: মির্জা ফখরুল ছাত্রাবাস থেকে কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার নওগাঁর বদলগাছীতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে বাইসাইকেল, সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি বিতরণ

বাংলাদেশকে উড়িয়ে দিয়ে জয় ক্যারিবীয়দের

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ১৭ ডিসেম্বর, ২০১৮
  • ৫০৮ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট
টেস্ট সিরিজের পর ওয়ানডে সিরিজটাও নিজেদের করে নিয়েছিল বাংলাদেশ। এতে করে জাতির প্রত্যাশা টি-টোয়েন্টি সিরিজটাও নিজেদের করে নেয়ার। যদিও বাকি আছে তিন ম্যাচের সিরিজের বাকি দুই ম্যাচ।

সিলেটে টাইগারদের হার অব্যাহতই রয়ে গেল। এই মাঠে এখন পর্যন্ত তিনটি টি-টোয়েন্টি ম্যাচের একটিতেও জিততে পারেনি বাংলাদেশ। মাঝে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচটাই সফলতা এনে দেয়।

সিরিজের প্রথম ম্যাচে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।

ব্যাটিং করতে নেমে ক্যারিবীয় বোলারদের তোপের মুখে শক্ত প্রতিরোধ গড়তে পারেনি বাংলাদেশ। সাকিব ছাড়া বাকি ৯ ব্যাটসম্যানের সবাই ছিল আসা-যাওয়ায় ব্যস্ত।

সাকিবের ৬১ রানের সঙ্গে বাকি নয়জন মিলে যোগ করেন ৬৮ রান। গোটা ২০ ওভারও খেলতে পারেনি বাংলাদেশ। তাতে সব উইকেট হারিয়ে ১৯ ওভারে সংগ্রহ ১২৯ রান।

ক্যারিবীয়দের হয়ে ৪ উইকেট নেন শেলডন কট্রেল। কেমো পল নেন ২ উইকেট। ১ উইকেট করে নেন ওশান থমাস, কার্লোস ব্রেথওয়েট ও ফ্যাবিয়ান অ্যালেন।

এই ফরম্যাটের বিশ্ব চ্যাম্পিয়নরা ১২৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ওভার থেকেই চড়াও হোন টাইগার বোলারদের উপর।

ওয়ানডে সিরিজে টানা দুই শতক পাওয়া শাই হোপ টি-টোয়েন্টিতে এসেও খেললেন দুর্দান্ত ইনিংস। তুলে নেন এই ফরম্যাটে ক্যারিয়ারের প্রথম অর্ধশতক। মাহমুদুল্লাহর বলে ক্যাচ দিয়ে ফেরার আগে ২৩ বলে ৫৫ রানের ইনিংসে ছিল ৩টি চার আর ৬টি ছয়।

হোপ ছাড়াও আরেক ওপেনার এভিন লুইস করেন ১৮ রান। নিকোলাস পুরান করেন ২৩ আর কেমো পল করেন ২৯ রান।

বাংলাদেশের হয়ে ১ উইকেট করে নেন সাইফুদ্দিন আর মাহমুদুল্লাহ। ৮ উইকেটের জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেল ক্যারিবীয়রা। চার উইকেট নেওয়ায় ম্যাচসেরার পুরস্কার ওঠে শেলডন কট্রেলের হাতে।

সিরিজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে ঢাকায় আগামী ২০ ডিসেম্বর।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com