রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১ কালের সাক্ষী ২৫০ বছরের পুরোনো ঐতিহাসিক গোল মসজিদ হোসেনপুর উপজেলা পরিষদে বিশাল ভিমরুলের চাক, আতঙ্কে মানুষ নির্দোষ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত বিএনপি আসার পর আইনশৃঙ্খলার ‘দৃশ্যমান অগ্রগতি’ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

শবনম ফারিয়া বিয়ে করছেন সেই অপুকেই

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ১৭ ডিসেম্বর, ২০১৮
  • ৫৩৬ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট

মডেল-অভিনেত্রী শবনম ফারিয়া। সেই অপুর সঙ্গেই ঘর বাঁধতে যাচ্ছেন মডেল-অভিনেত্রী শবনম ফারিয়া। এবার আনুষ্ঠানিকভাবে বিয়ের ঘোষণা দিলেন তিনি।

আগামী বছর ১ ফেব্রুয়ারি বিয়ে করবেন বলে জানান এই অভিনেত্রী।

একটি বেসরকারি বিপণন সংস্থার জ্যেষ্ঠ ব্যবস্থাপক তার হবু বর হারুনুর রশীদ অপু।

আসছে ২৬ জানুয়ারি মেহেদি উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে ফারিয়ার। আর বিয়ের আগের দিন হবে গায়ে হলুদ।

বিয়ের ব্যাপারে শবনম ফারিয়া বলেন, আমাদের দুই পরিবারের সম্মতিতে বিয়েটা দুই বছর আগেই হওয়ার কথা ছিল। কিন্তু সেই সময় অপুর বাবা মারা যাওয়ার কারণে পিছিয়ে যায় বিয়ে। এর এক বছরের মাথায় আবার আমার বাবা মারা যান। এ কারণে দুই বছর পিছিয়ে যায় আমাদের বিয়ে।

এদিকে গেলো মে মাসে শবনম ফারিয়া বিয়ে করেছেন বলে বেশ কিছু গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। তখনও বর হারুনুর রশীদ অপুর নামই এসেছিল।

তবে শবনম ফারিয়া সেসব খবরে বেশ চটেছিলেন। তিনি ওই সময় সাংবাদিকদের উদ্দেশ্য করে আপত্তিকর ফেসবুক স্ট্যাটাসও দেন। পরে অবশ্য নিজের আচরণের জন্য দুঃখ প্রকাশ করেন ফারিয়া।

এবার একটি গণমাধ্যমের কাছে নিজেই জানালেন বিয়ে করতে যাচ্ছেন তিনি!

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com