বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

শুভশ্রীকে খোলা চিঠি দেবের

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

আসন্ন দুর্গাপূজায় মুক্তি পেতে যাচ্ছে টালিউডের জনপ্রিয় ও চর্চিত জুটি দেব ও শুভশ্রী গাঙ্গুলির নতুন সিনেমা ‘দেশু ৭’। বহু বছর পর এই সিনেমার মাধ্যমে যেমন আবারও পর্দায় জুটিতে ফিরছেন তাঁরা, তেমনই এর মাধ্যমে পরিচালক হিসেবে ঢালিউডে প্রথমবার আত্মপ্রকাশ করতে যাচ্ছেন দেব।

সম্প্রতি সিনেমাটির শুটিং সফলভাবে শেষ হওয়ার পর সহশিল্পী শুভশ্রী গাঙ্গুলিকে উদ্দেশ্যে করে সামাজিক যোগাযোগমাধ্যমে এক দীর্ঘ ও আবেগঘন খোলা চিঠি প্রকাশ করেছেন নতুন পরিচালক দেব।

চিঠিতে যা বললেন পরিচালক দেব

ছবিটির পরিচালনা ও মুক্তি নিয়ে যখন দেব নিজে দ্বিধাদ্বন্দ্বে ভুগছিলেন, সেই অনিশ্চয়তার মুহূর্তে শুভশ্রী কীভাবে অভিভাবকের মতো পাশে এসে দাঁড়িয়েছিলেন, সেটিই স্মরণ করেছেন তিনি। দেব জানান, গল্প কিংবা সিনেমার টাইটেল—কোনো কিছুই না জেনে কেবল বিশ্বাসের জায়গা থেকে সঙ্গে সঙ্গে অভিনয়ে সম্মতি জানিয়েছিলেন শুভশ্রী।

খোলা চিঠিতে দেব লিখেছেন,‘তোমায় অনেক দিন ধরেই চিনি, কিন্তু এই সিনেমা আমায় উপলব্ধি করিয়েছে মানুষ হিসেবে তুমি কতটা বিকশিত হয়েছ।’অভিনয়ের প্রতি শুভশ্রীর একাগ্রতা এবং কাজের পাশাপাশি ব্যক্তিজীবনের সুন্দর ভারসাম্যের প্রশংসা করেন এই নতুন পরিচালক।

একই সময়ে ক্যারিয়ার শুরু করে জীবনের নতুন এই ধাপে ফের একসঙ্গে কাজ করতে পারাকে নিজের জন্য আনন্দের বলে উল্লেখ করেন দেব। বহু বছর ধরে দর্শকমহলে তাঁদের জুটির প্রতি অটুট ভালোবাসা ও গ্রহণযোগ্যতা বজায় রাখার পুরো কৃতিত্বই শুভশ্রীকে দিয়ে তাঁকে আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা জানান তিনি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com