বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তিন মাস পর খুলেছে সুন্দরবন এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু ১৬ নভেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ডোনাল্ড ট্রাম্পের বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র নওগাঁয় কিশোর গ্যাংয়ের দুই নেতা গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র উদ্ধার অগাস্টে ২৯৭ কোটি ডলারের বেশি পাঠিয়েছেন প্রবাসীরা লিবিয়ার আটককেন্দ্র থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি বিএনপি-এনসিপি নেতাকর্মী ও সাংবাদিকদের নামে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রোজার পরেই এইচএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী

ভৈরব মুক্ত দিবস আজ

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ১৯ ডিসেম্বর, ২০১৮
  • ৫৫৫ বার পড়া হয়েছে

ভৈরব প্রতিনিধি
১৯৭১ সালের ১৪ই এপ্রিল পাকিস্তানি হানাদার বাহিনী ভৈরব শহরসহ বিভিন্ন গ্রামে নির্বিচারে পাখির মত গুলি করে অসংখ্য মানুষকে হত্যা করে। পাক বাহিনী মেতে উঠে নিষ্টুর খেলায়। লুটে নেয় অগনিত মা বোনদের ইজ্জত। আগুন দিয়ে জ্বালিয়ে দেয় ভৈরবের গ্রামের পর গ্রাম। ভৈরবের মানুষ পাক বাহিনীর এসব বর্বরতা দেখে আর মেনে নিতে পারেনি।
তখন থেকেই সারা দেশের নেয় ভৈরবেও মুক্তিযোদ্ধের তৎপরতা শুরু হয়। ভৈরবের মুক্তিযোদ্ধারা রাতের বেলায় কৌশলে বিচ্ছিন্ন করে দেয় পাকাবাহিনীর যোগাযোগ ব্যবস্থা । পাশাপাশি হানাদারদের ব্যাংকার ও তাদের দোসর আলবদর রাজাকারদের উপর গ্রেনেড হামলাসহ চোরাগুপ্তা হামলা চালিয়ে তাদের মনোবল ভেঙ্গে দেয়।
বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শহীদ হাবিলদার আব্দুল হালিম রেলওয়ে সেতুর পূর্ব পাশে একটি ও পশ্চিম পার্শে দুটি স্পেন ডিনামাইট দিয়ে উড়িয়ে দেয় মিত্র বাহিনীর সদস্যরা। ফলে অবরুদ্ধ হয়ে পড়ে পাকবাহিনী। কিন্তু, ১৬ ডিসেম্বর দেশ স্বাধীন হলেও ভৈরবে অবস্থান করা পাকহানাদার ও তাদের দোসররা ১৯ ডিসেম্বর সন্ধায় ভৈরব রেলওয়ে ষ্টেশনে আতœসর্মপন করে । ভৈরবের মুক্তিযোদ্ধাসহ অগনিত সাধারণ মানুষ পাকিস্তানি পতাকাকে পদদ্বলিত করে বাংলাদেশের পতাকা উত্তোলন করে দেশ স্বাধীন হওয়ার আনন্দ উপভোগ করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com