সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
বাজারে ১৯টি ব্র্যান্ডের ৩৪ টুথপেস্টের ২৬টিতেই ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক কণা সাবেক রাষ্ট্রপতি হামিদ–সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ কুর্মিটোলা হাসপাতালে ঢুকে পড়লো নিয়ন্ত্রণ হারানো বাস: নিহত ১, আহত ২০ ‘বদির মেটিকুলাস ডিজাইনেই একরাম হত্যা’, বললেন চিফ প্রসিকিউটর জঙ্গল সলিমপুর ক্যাম্পে ট্যাংকের পানি পান করে তিন পুলিশ সদস্য অসুস্থ পাকুন্দিয়ায় গাঁজা সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড নওগাঁয় খাড়ির পানিতে ডুবে নবদম্পতির মর্মান্তিক মৃত্যু দলীয় ফোরামে ঠিক হবে নতুন রাষ্ট্রপতি: মির্জা ফখরুল ছাত্রাবাস থেকে কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার নওগাঁর বদলগাছীতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে বাইসাইকেল, সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি বিতরণ

নির্বাচনের দিন রোহিঙ্গাদের ক্যাম্পের বাইরে না যেতে নির্দেশ

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ২২ ডিসেম্বর, ২০১৮
  • ৪২৭ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট

মিয়ানমার থেকে বিতারিত হয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের নির্বাচনী এলাকায় আসা যাওয়া নিয়ন্ত্রণে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রোহিঙ্গাদের যেন কোনো প্রার্থীর পক্ষে বিপক্ষে ব্যবহার করতে না পারে সেজন্য সতর্ক থাকতেও বলা হয়েছে।

ইসি সচিবালয়ের নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয় শাখার উপ সচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত শুক্রবার এক চিঠিতে এ নির্দেশনা দেয়া হয়।

নির্দেশনা সংক্রান্ত চিঠি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, মহাপুলিশ পরিদর্শক, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার, কক্সবাজার, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার, চট্টগ্রাম রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক, কক্সবাজারের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক, চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, কক্সবাজার পুলিশ সুপারসহ সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, আগামী ৩০ ডিসেম্বর নির্বাচন একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। রোহিঙ্গারা যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে অথবা কোন দুষ্কৃতিকারী তাদেরকে ব্যবহার করতে না পারে। সেজন্য বিশেষ দৃষ্টি রাখা প্রয়োজন এ লক্ষ্যে কোন রোহিঙ্গা যেন ২৯ ডিসেম্বর সন্ধ্যা সাতটা থেকে ৩১ ডিসেম্বর সকাল ৮টা পর্যন্ত ক্যাম্পের চৌহদ্দি থেকে বের হতে না পারে অথবা অন্যত্র যেতে না পারে, সে বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য নিবাচন কমিশন সিদ্ধান্ত গ্রহণ করেছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com