শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

ভোটের মাঠে নামলেন প্রধানমন্ত্রীর জামাতা

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ২২ ডিসেম্বর, ২০১৮
  • ৪১৬ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট

দেশের উন্নয়নের গতি ধরে রাখার জন্য নৌকা মার্কায় ভোট চাইলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের স্বামী প্রকৌশলী খন্দকার মাশরুর হোসেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় সিরাজগঞ্জ সদর উপজেলার সায়দাবাদ ইউনিয়নের হাট-সারটিয়া হাইস্কুল মাঠে সিরাজগঞ্জ সদর-কামারখন্দ আসনের সাংসদ ও নৌকার প্রার্থী ডা. হাবিবে মিল্লাত মুন্নার নির্বাচনী সভায় তিনি নৌকায় ভোট চান।

খন্দকার মাশরুর হোসেন মিতু প্রধান অতিথির বক্তব্যে বলেন, যারা নির্বাচনী মাঠে আছে, যারা দেশের উন্নয়ন করেছে, দেশ যাদের কাছে নিরাপদ, আগামী নির্বাচনে তাদেরই ভোট দিতে হবে। দেশের অগ্রযাত্রায় স্বাধীনতার প্রতীক নৌকা ও শেখ হাসিনাই সেক্ষেত্রে যোগ্য।

এ সময় বিএনপির সমালোচনা করে তিনি বলেন, ‘যারা এখনও ভোটের মাঠে নামেনি। ব্যানার-পোস্টার লাগায়নি। তারা কি নাশকতার মাধ্যমে ভোট নিতে চায়? সে কাজ এই বাংলাদেশে আর সম্ভব নয়। বাংলার মানুষ এখন অনেক সচেতন। ভোটের মাধ্যমেই তাদের প্রতিহত করবে।’ এ সময় সিরাজগঞ্জের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখার লক্ষে তার বোন জামাই অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্নাকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়ী করার আহ্বান জানান প্রধানমন্ত্রীর জামাতা।

পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. হাবিবে মিল্লাত মুন্না এমপি, নারী এমপি সেলিনা বেগম স্বপ্না, আওয়ামী লীগ নেতা কে এম হোসেন আলী হাসান, সিরাজুল ইসলাম খান, এফবিসিসিআইয়ের পরিচালক ও এমপি মুন্না’র সহধর্মিনী শারিতা মিল্লাত, সদর উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, প্রমুখ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com