বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ৩৪ দিন ধরে নিখোঁজ তরুণী চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা মজুদ থাকলেও বাইরে থেকে স্যালাইন কেনার নির্দেশ, সিনিয়র নার্সকে শোকজ যে দ্বীপে হাজারো তাইওয়ানিজ সাইকেল নিয়ে ঘোরেন রংপুরে চার হত্যাকাণ্ড: আসামি ও পুলিশ কর্মকর্তার একই শার্ট নিয়ে চাঞ্চল্য ১৮০ দিনে বিএনপি সরকার নিদারুণভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে: নাহিদ ইসলাম

দেশের উন্নয়নের ধারা অব্যহত রাখার জন্য নৌকায় ভোট দিতে আহ্বান জানালেন জানালেন এমপি আফজাল

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ২৫ ডিসেম্বর, ২০১৮
  • ৫৯১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক,নিকলী
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৫ আসনের আওয়ামী লীগের প্রার্থী ও দুই বারের এমপি আফজাল হোসেন গুরুই ইউনিয়নে জনসংযোগ শেষে জনসভায় বলেছেন, ‘দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য আবারো নৌকা প্রতীকে ভোট দিতে হবে। ঘরে ঘরে পৌঁছে দিতে হবে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মকান্ডের সাফল্যগাথা।’
গতকাল সোমবার রাতে কিশোরগঞ্জের নিকলী উপজেলার গুরুই ইউনিয়নে নতুন বাজারে ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আফজাল হোসেন এমপি বলেন, বঙ্গবন্ধু ক্ষুধামুক্ত,দারিদ্রমুক্ত,সন্ত্রাসমুক্ত সোনার বাংলাদেশ গড়তে চেয়েছিলেন আর তা বাস্তবায়ন করতে দেশের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
এসময় গুরুই ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক মো. ফজলুর রহমানের সভাপতিত্বে বক্তব্যে রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্নসাধারণ সম্পাদক এ্যডভোকেট আবু সাঈদ ইমাম, কেন্দ্রীয় যুবলীগের যুগ্নসাধারণ সম্পাদক সুব্রত পাল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইসহাক ভূইয়া, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কারার সাইফুল ইসলাম,ঢাকা উত্তরের আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আজিজুল হক রানা, মহামান্য রাষ্ট্রপতি আবদুল হামিদ এঁর পুত্র রাসেল আহাম্মেদ তুহিন ,জেলা যুবলীগের সভাপতি আমিনুল ইসলাম বকুল প্রমুখ।
নির্বাচনী পথসভায় পূর্বে আফজাল হোসেন এমপি গুরুই ইউনিয়নের চেত্রা,মঠভাংগা, দৌলতপু, পাড়া বাজিতপুরসহ বিভিন্ন গ্রামে গণসংযোগ করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com