রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দলীয় ফোরামে ঠিক হবে নতুন রাষ্ট্রপতি: মির্জা ফখরুল ছাত্রাবাস থেকে কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার নওগাঁর বদলগাছীতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে বাইসাইকেল, সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি বিতরণ হোসেনপুরে কৃষিজমিতে আগাছা দমনে মাত্রাতিরিক্ত কীটনাশক প্রয়োগ, হুমকিতে জীববৈচিত্র্য পাকুন্দিয়ায় ওয়ার্কশপে দুর্ধর্ষ চুরি, ২ মাসেও উদ্ধার হয়নি মালামাল ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্বে কায়সার কামাল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ অসুস্থতার কারণে দায়িত্ব পালনে অসামর্থ্য হওয়ায় রাষ্ট্রপতির পদত্যাগ বিএনপি সরকারে শ্রদ্ধা ছিল সাহাবুদ্দিনের: হাফিজ উদ্দিন পাকুন্দিয়ায় বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

সারাদেশে নির্বাচনি সহিংসতায় নিহত ১২

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ৩০ ডিসেম্বর, ২০১৮
  • ৪২৬ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট

নির্বাচনি সহিংসতায় সারাদেশে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে অধিকাংশই আওয়ামী লীগ-যুবলীগ নেতাকর্মী।

রোববার (৩০ ডিসেম্বর) দুপুর পর্যন্ত এসব ঘটনা ঘটে।

এরমধ্যে রোববার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরুর কিছু পরেই রাঙ্গামাটি কাউখালী উপজেলার ঘাগড়ায় আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষে বাছির উদ্দীন নামে এক যুবলীগ নেতার মৃত্যু হয়েছে। সকালে ভোটগ্রহণ শুরু হওয়ার আগে এই সংঘর্ষের ঘটনা ঘটে। রাজশাহীতে বিএনপি সমর্থকদের লাঠির আঘাতে আওয়ামী লীগ কর্মীর মৃত্যু হয়েছে। নাটোরে বিএনপি নেতাকর্মীদের হামলা ও ছুরিকাঘাতে এক আওয়ামী লীগ কর্মী নিহত হয়েছে।

এদিকে কুমিল্লায় নির্বাচনী সহিংসতায় তিনজন নিহত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া সদরের রাজঘর প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে গুলিতে নিহত হয়েছে এক আওয়ামী লীগ কর্মী, আহত হয়েছে দুইজন। কক্সবাজারের পেকুয়া ও চট্টগ্রামের পটিয়ায় আওয়ামী লীগ-বিএনপি’র সংঘর্ষে দুইজন নিহত হয়েছে।

এছাড়া টাঙ্গাইলে এক ওয়ার্ড বিএনপি সভাপতির লাশ উদ্ধার করা হয়েছে। বগুড়ার কাহালুতে আওয়ামী লীগ-বিএনপি’র সংঘর্ষে নিহত হয়েছে একজন।

এদিকে নরসিংদির শিবপুরে একজনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা এবং বিএনপির নেতাকর্মীদের হাতে বগুড়ায় মৃত্যু হয়েছে আরও একজনের।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com