বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দাম্মামে বিমানের ফ্লাইট চালু, ২৫ অক্টোবর চালু হচ্ছে রিয়াদে গাড়িচাপায় দুই পা হারিয়েছেন অস্ট্রেলীয় এমপি হেলেন হেইনস রাস্তার পাশে খাবারের দোকানেও নিবন্ধন বাধ্যতামূলক কক্সবাজারে সাগরে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ আরও তিন বদলগাছীতে মন্দিরে মন্দিরে ঘুরে এতিম শিশুদের নতুন টাকা উপহার দিলেন চেয়ারম্যান প্রার্থী নয়ন বাংলাদেশে কার্যক্রম শুরুর আহ্বান চীনের শীর্ষ ব্যাংকগুলোকে রংপুর-রাজশাহীর পর চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী নবমীর আরতিতে আনন্দ-বিষাদ, দশমীর অপেক্ষায় ঢাকেশ্বরী কিশোরগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ইশরাকের পদত্যাগপত্র পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, আজই প্রজ্ঞাপন হতে পারে

সোনার দাম বাড়ল

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ৮ জানুয়ারী, ২০১৯
  • ৯৬৪ বার পড়া হয়েছে

ডেস্ক নিউজ:
সব ধরনের সোনার দর ভরিতে এক হাজার ১৬৬ টাকা পর্যন্ত বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস)। নতুন দাম অনুসারে এখন থেকে প্রতি ভরি ভালো মানের (২২ ক্যারেট) সোনা কিনতে হবে ৪৮ হাজার ৬৩৮ টাকায়। আন্তর্জাতিক বাজারে দাম বাড়ায় নতুন এই দর নির্ধারণ করা হয়েছে। রোববার থেকেই নতুন এই দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাজুস।
নতুন দাম অনুযায়ী প্রতি ভরি ২২ ক্যারেটের সোনা এক হাজার ১৬৬ টাকা বেড়ে ৪৮ হাজার ৬৩৮ টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ৪৭ হাজার ৪৭২ টাকা। একইভাবে এক হাজার ১৬৬ টাকা বেড়ে ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৪৬ হাজার ৩৬৪ টাকা, যা আগে ছিল ৪৫ হাজার ১৯৮ টাকা। দাম বেড়েছে ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনারও। এই ক্যাটাগরিতেও এক হাজার ১৬৬ টাকা বাড়িয়ে নতুন দাম ধরা হয়েছে ৪১ হাজার ২৯০ টাকা, যা আগে ছিল ৪০ হাজার ১২৪ টাকা। তবে সনাতন পদ্ধতির দাম অপরিবর্তিত রয়েছে। সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা বিক্রি হবে ২৭ হাজার ৫৮৫ টাকা। অপরিবর্তিত থাকছে রুপার দামও।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com