বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:২০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
এমপি গাজী নজরুলের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন: ইসি সচিব স্থানীয় সরকারকে শক্তিশালী না করলে গণতন্ত্র টেকসই হয় না: মির্জা ফখরুল সৌদির বিরুদ্ধে হুতিদের নৌ-অবরোধের তীব্র নিন্দায় বাংলাদেশ কিশোরগঞ্জে সড়কের পাশে পড়েছিল মুক্তিযোদ্ধার ছেলের লাশ হোসেনপুরে বিলুপ্তির পথে মাকাল ফল, নতুন প্রজন্মের কাছে অচেনা কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের পাশে যুবকের মরদেহ উদ্ধার হোসেনপুরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত নিকলীতে ইয়াবা সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড নিকলীতে নিখোঁজের একদিন পর অষ্টম শ্রেণির ছাত্রের ভাসমান মরদেহ উদ্ধার কিশোরগঞ্জে খাল থেকে মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার

জুতার ভেতরে করে ইয়াবা পাচারকালে এক নারী আটক

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ১১ জানুয়ারী, ২০১৯
  • ৫৪৮ বার পড়া হয়েছে

জুতার ভেতরে করে ইয়াবা পাচারের সময় কটিয়াদীতে র‌্যাবের হাতে মুর্শেদা খাতুন (৪৮) নামে এক নারী আটক হয়েছে। বৃহস্পতিবার (১০ জানুয়ারি) বিকালে র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লে. কমান্ডার, (বিএন) এম শোভন খান এর নেতৃত্বে র‌্যাবের একটি টিম কটিয়াদী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করেন।

এ সময় মুর্শেদা খাতুনের পরিহিত জুতার ভেতরে অভিনব পদ্ধতিতে রাখা ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।আটক হওয়া নারী মুর্শেদা খাতুন ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার কাশিমপুর গ্রামের আবু ছামাদের স্ত্রী।

র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লে. কমান্ডার, (বিএন) এম শোভন খান ওয়ান নিউজকে জানান, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে কটিয়াদী বাসস্ট্যান্ড এলাকায় তারা অভিযান চালিয়ে মুর্শেদা খাতুনকে জিজ্ঞাসাবাদের সময় ওই নারীর পরিহিত জুতা পরীক্ষা করে জুতার ভেতরে অভিনব পদ্ধতিতে রাখা ২০০ পিস ইয়াবা উদ্ধার করেন।

নিরাপদে ইয়াবা পাচারের জন্য মুর্শেদা খাতুন এই অভিনব পদ্ধতি ব্যবহার করে আসছিল। র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মাদক কেনা বেচার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।

তার বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কটিয়াদী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com