শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দাম্মামের সব ফ্লাইট তিন দিন বন্ধ, রিয়াদ রুটে ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত কিশোরগঞ্জে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক, সম্প্রীতি বজায় রাখার আহ্বান বদলগাছীতে রাতের আঁধারে প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনার ভাঙচুর, এলাকায় ক্ষোভ হোসেনপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, দুর্ঘটনা রোধে সচেতনতার আহ্বান কিশোরগঞ্জে পাগলা শিয়ালের আক্রমণে নারী-শিশুসহ আহত ৩, ছাগলও রেহাই পায়নি দাম্মামে বিমানের ফ্লাইট চালু, ২৫ অক্টোবর চালু হচ্ছে রিয়াদে গাড়িচাপায় দুই পা হারিয়েছেন অস্ট্রেলীয় এমপি হেলেন হেইনস রাস্তার পাশে খাবারের দোকানেও নিবন্ধন বাধ্যতামূলক কক্সবাজারে সাগরে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ আরও তিন বদলগাছীতে মন্দিরে মন্দিরে ঘুরে এতিম শিশুদের নতুন টাকা উপহার দিলেন চেয়ারম্যান প্রার্থী নয়ন

চালককে খুন করে অটোবাইক ছিনতাই-ছিনতাইকারী গ্রেফতার

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ১২ জানুয়ারী, ২০১৯
  • ৬০০ বার পড়া হয়েছে

ডেক্স রিপোর্ট :

কিশোরগঞ্জে রাব্বী মিয়া (১৭) নামে এক অটোবাইক চালককে হত্যা করে তার ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাই করে নিয়ে যাওয়ার ঘটনার এক মাস ২০দিন পর ছিনতাই ও ঘাতকচক্রের এক সদস্যকে আটক করেছে র‌্যাব। তার নাম মো. রোমান (৩০)। সে তাড়াইল উপজেলার পানখলা ভোরগাও গ্রামের মৃত লক্কু মিয়ার ছেলে। এছাড়া আটক হওয়া ছিনতাই ও ঘাতকচক্রের সদস্য রোমানের দেয়া তথ্যমতে নিহত রাব্বী মিয়ার অটোবাইকটি উদ্ধার করেছে র‌্যাব।র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লে. কমান্ডার (বিএন) এম শোভন খান শনিবার (১২ জানুয়ারি) দুপুরে বিষয়টি জানিয়েছেন।গত বছরের ২৪শে নভেম্বর সকালে কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদাবাদ গদারবাড়ি এলাকার একটি ধানী জমির কাঁদা-পানিতে পড়ে থাকা অবস্থায় অটোবাইক চালক রাব্বী মিয়ার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত রাব্বী মিয়া কিশোরগঞ্জ শহরের পশ্চিম তারাপাশা এলাকার বাবুল মিয়ার ছেলে। ঘটনার দুই দিন আগে ২২শে নভেম্বর সন্ধ্যায় অটোবাইক নিয়ে রাব্বী মিয়া কিশোরগঞ্জ শহরের পশ্চিম তারাপাশা এলাকার বাসা থেকে বের হওয়ার পর আর বাসায় ফিরেনি।লাশ উদ্ধারের পর নিহতের বাবা বাবুল মিয়া বাদী হয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করলেও এ ঘটনায় এতোদিন কেউ গ্রেপ্তার হয়নি।

র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লে. কমান্ডার (বিএন) এম শোভন খান জানান, অটোবাইক চালক রাব্বী মিয়া হত্যাকাণ্ডের সাথে জড়িতদের সনাক্ত করার জন্য তারা ছায়া তদন্ত শুরু করেন। একই সাথে গোয়েন্দা তৎপরতা চালানো হয়। পরবর্তীতে বিভিন্ন সূত্র হতে তথ্য উপাত্ত সংগ্রহ করে শুক্রবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় মো. রোমানকে অটোবাইক চুরির সরঞ্জামসহ কিশোরগঞ্জ রেলস্টেশন এলাকা থেকে আটক করা হয়।আটকের পর র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে রোমান অটোবাইক চালক রাব্বী মিয়ার খুনের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে। এছাড়া রোমানের দেয়া তথ্য অনুযায়ী ছিনতাই হওয়া অটোবাইকটি উদ্ধার করা হয়েছে।র‌্যাবের জিজ্ঞাসাবাদে রোমান জানায়, চারজন মিলে তারা রাব্বী মিয়ার অটোবাইকটিকে রিজার্ভ করেছিল। পরে কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদাবাদ গদারবাড়ি এলাকার বেইলী ব্রিজের নিচে চালককে খুন করে তারা অটোবাইকটি ছিনতাই করে নিয়ে যায়।এই হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত অন্যদের ধরতে র‌্যাব কাজ করে যাচ্ছে বলেও লে. কমান্ডার (বিএন) এম শোভন খান জানিয়েছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com