সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
পাকুন্দিয়ায় মাদক সেবনের সময় আটক যুবকের এক বছরের কারাদণ্ড ৬ বিভাগে ভারী বৃষ্টির সতর্কবার্তা জলাবদ্ধতাকবলিত মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: প্রধান কৌঁসুলি দেশের স্বার্থ ক্ষুণ্ণ করে আইএমএফের কোনো কর্মসূচিতে অংশ নেবে না সরকার হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু নীলফামারীতে ট্রাকচাপায় একই পরিবারের তিনজনসহ নিহত ৪ তাড়াইলে বিশ্ব জনসংখ্যা দিবস পালন, আলোচনা সভা ও সম্মাননা প্রদান পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের মরদেহ উদ্ধার, মিলল শ্রীপুরে নিকলীর হাওরে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজ, উদ্ধার অভিযান অব্যাহত

১৯ জানুয়ারি কিশোরগঞ্জে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাবে পাঁচ লাখ শিশু

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ১৪ জানুয়ারী, ২০১৯
  • ৫৩৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক : আজ সোমবার দুপুরে কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয় আগামী ১৯ জানুয়ারি কিশোরগঞ্জে চার লাখ ৯৯ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এরমধ্যে ছয় থেকে ১১ মাস বয়সী ৫৮ হাজার এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী চার লাখ ৪১ হাজার শিশু রয়েছে।
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে জেলার ১৩ টি উপজেলার মোট দুই হাজার ৯২৬ টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। স্বাস্থকর্মী ও স্বেচ্ছাসেবকসহ সাত হাজার ১০৩ জন কর্মী এ কর্মসূচি বাস্তবায়নে দায়িত্ব পালন করবেন।

জেলা স্বাস্থ্য বিভাগ আয়োজিত সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. মো. হাবিবুর রহমান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী। এসময় আরও উপস্থিত ছিলেন ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের উপ-পরিচালক ডা. সুলতানা রাজিয়া, ডেপুটি সিভিল সার্জন ডা. মো. মজিবুর রহমান, জেলা বিএমএ সভাপতি ডা. এম. এ. ওয়াহাব বাদল, জেলা শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাজ্জাদ হোসাইন প্রমুখ।

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বিভিন্নভাবে প্রচারণা চালানো হচ্ছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com