বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মাননা প্রদান

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ১৪ জানুয়ারী, ২০১৯
  • ৬৬৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :
ঐতিহ্যবাহী আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মাননা প্রদান করা হয়েছে। বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে সম্মাননা অনুষ্ঠানে রমজান আলী, মোঃ আজিজুল হক, সুধেন্দু বিশ্বাস, জওহর লাল গাঙ্গুলী, হাবিবুল্লাহ্ বাহার, সামছুল আলম রেনু ও মুহম্মদ আব্দুল হাইকে সম্মাননা প্রদান করা হয়।

ডা.দীন মোহাম্মদ-এঁর সভাপতিত্বে এবং স্বপন কুমার বর্মন এর পচিালনায় অনুষ্ঠানে শিক্ষার্থীসহ প্রায় পাঁচ শতাধিক লোকের উপস্থিতি ছিল। অনুষ্ঠানের শুরুতেই প্রয়াত সকল শিক্ষকদের আত্মার মাগফেরাত কামনায় ১মিনিট নিরবতা পালন এবং দোয়া করা হয়। পরে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন এ্যাডভোকেট তারেক উদ্দিন আহাম্মদ আবাদ, ডা. আ.ন.ম.নৌশাদ খান, এস.পি ড. নাজমুল করিম খান, ডা. মোঃ আব্দুল হাই ও প্রধান শিক্ষক মোকাররম হোসেন শোকরানা। অবসরপ্রাপ্ত শিক্ষকবৃন্দ স্মৃতিচারণে করেন ও বিদ্যালয়ের উত্তরোত্তর সফলতা কামনা করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com