মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইরাক থেকে আসা ড্রোন ভূপাতিতের দাবি সৌদি আরবের ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার পুলিশি অভিযান বন্ধ না হলে ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির জুলাই গণঅভ্যুত্থান কোনো ব্যক্তি বা দলের দখলদারিত্ব প্রতিষ্ঠার জন্য হয়নি: নাসীরুদ্দীন পাটওয়ারী নিকলীতে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আটক ১ হাসপাতালে চিকিৎসা নিতে এসে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু, আটক স্বামী বাজারে ১৯টি ব্র্যান্ডের ৩৪ টুথপেস্টের ২৬টিতেই ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক কণা সাবেক রাষ্ট্রপতি হামিদ–সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ কুর্মিটোলা হাসপাতালে ঢুকে পড়লো নিয়ন্ত্রণ হারানো বাস: নিহত ১, আহত ২০ ‘বদির মেটিকুলাস ডিজাইনেই একরাম হত্যা’, বললেন চিফ প্রসিকিউটর

কিশোরগঞ্জে ২৫ লাখ টাকার চেক, রিভলবার, গুলি, মোটর সাইকেল ও ২৪৭০ পিস ইয়াবাসহ নারী আটক

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ২২ জানুয়ারী, ২০১৯
  • ৫১১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :

কিশোরগঞ্জে ২৫ লাখ টাকার চেক, রিভলবার, গুলি, নগদ টাকা এবং দুই হাজার ২৪৭০পিস ইয়াবাসহ ফাতেমা আক্তার বর্ণা (৩১) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। সোমবার (২১ জানুয়ারি) রাতে র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার, বিএন এম শোভন খানের নেতৃত্বে একটি চৌকস টিম শহরের বত্রিশ মনিপুরঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।

র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার, বিএন এম শোভন খান জানান, মাদকবিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে তারা সোমবার (২১ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে কিশোরগঞ্জ শহরের বত্রিশ মনিপুরঘাট এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় একটি মোটর সাইকেলের দুই আরোহীকে সন্দেহ হলে তল্লাসির জন্য তাদের থামতে বলা হয়।

এ সময় মোটর সাইকেলের চালক মোটর সাইকেল ফেলে দৌড়ে পালিয়ে গেলেও মোটর সাইকেলের অপর আরোহী ফাতেমা আক্তার বর্ণাকে আটক করা হয়। আটকের পর তার হাতে থাকা ব্যাগ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া তার দেখানো মতে মোটর সাইকেল তল্লাসি করে সিট কভারের নিচ থেকে একটি রিভলবার, তিন রাউন্ড গুলি এবং দুই হাজার ৩৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পালিয়ে যাওয়া মোটর সাইকেলের চালক তার স্বামী মো. শহীদ মিয়া বলে জানায় ফাতেমা আক্তার বর্ণা। এছাড়া উদ্ধার করার রিভলবার, গুলি এবং দুই হাজার ৩৭০ পিস ইয়াবা ট্যাবলেট তার স্বামীর বলে জানায়। তারা স্বামী-স্ত্রী উভয়ে মাদক ব্যবসার সাথে যুক্ত বলেও জানায় ফাতেমা আক্তার বর্ণা।

এছাড়া আটক হওয়া মাদক ব্যবসায়ী ফাতেমা আক্তার বর্ণার কাছ থেকে মাদক বিক্রির নগদ ২৫ হাজার ৯শ’ টাকা এবং বিভিন্ন ব্যাংকের ২৫ লাখ টাকার স্বাক্ষরকৃত চেক উদ্ধার করা হয়।

ধারণা করা হচ্ছে, মাদক ক্রয় বিক্রয়ের টাকা চেকের মাধ্যমে আদান প্রদান করা হয়। শহীদ মিয়া মনিপুরঘাট এলাকার একজন চিহ্ণিত মাদক ব্যবসায়ী। তার নামে কিশোরগঞ্জ সদর মডেল থানায় ছয়টি মামলা রয়েছে।

লে. কমান্ডার, বিএন এম শোভন খান জানান, আটক হওয়া ফাতেমা আক্তার বর্ণার বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এবং পালিয়ে যাওয়া মো. শহীদ মিয়ার বিরুদ্ধে অস্ত্র আইনে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com