বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
বরগুনায় নদীর তীরে ভেসে এল ৩২ ফুট লম্বা তিমির মৃতদেহ কোচিং বন্ধ, স্কুলে মোবাইল নিষিদ্ধ; কিশোরগঞ্জে প্রশাসনের কঠোর পদক্ষেপ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু, সভাপতিত্ব করছেন খলিলুর রহমান সরকারও আশির দশকে ফিরে যেতে চাইছে: নাহিদ ইসলাম আসিফের বিরুদ্ধে অভিযোগ ‘আমলযোগ্য’, তাই অনুসন্ধান: দুদক সচিব হোসেনপুরে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নে সমবায় বিভাগের বৃক্ষরোপণ কর্মসূচি নওগাঁর পত্নীতলায় বাণিজ্য মেলায় লটারির ড্র না হওয়ায় ভাংচুর-লুটপাট কওমি মাদরাসায় মানসম্মত পাঠদান, তাড়াইলে শিক্ষকদের নিয়ে কর্মশালা কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেপ্তার ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু ও হাসপাতালে ভর্তির রেকর্ড

সিরাজগঞ্জে নিখোঁজ কলেজ ছাত্রকে উদ্ধারের দাবীতে মানববন্ধন : ২৪ ঘন্টার আল্টিমেটাম

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ৫ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৬৫৮ বার পড়া হয়েছে

খন্দকার মোহাম্মাদ আলী (সিরাজগঞ্জ) :

সিরাজগঞ্জে নিখোঁজ কলেজ ছাত্র পারভেজ রানাকে দ্রুত উদ্ধারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। তাকে উদ্ধারে ২৪ ঘন্টার আল্টিমেটাম দেয়া হয়েছে, অন্যথায় হরতাল অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার(৫ ফেব্রুয়ারি) বেলা ১১টায় শহরের মুজিব সড়কে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

এতে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সহ-সাধারণ সম্পাদক এনামুল হক লিমন, সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাফিউল ইসলাম সবুজ, নিখোঁজ কলেজ ছাত্রের বাবা বাবুল আক্তার জনি ও কলেজের শিক্ষার্থীরা।

নিখোঁজ হওয়া সিরাজগঞ্জ সদর উপজেলার ভেওয়ামারা গ্রামের বাবুল আক্তার জনির ছেলে । সে সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।

এ ঘটনার দায়েরকৃত মামলার এজাহারে উল্লেখ করা হয় গত ২৮ জানুয়ারি বিকেলে অপহৃত পারভেজ রানাকে তার বন্ধু নয়ন মোবাইল ফোন করে আসামি মোবারক হোসেনের পাঁচঠাকুরী বাড়িতে ডেকে নিয়ে যায়। এখানে আগে থেকেই আরো আট দশজন যুবক অবস্থান করছিলো। রাত ৮টার দিকে তাদের মধ্যে একজন হঠাৎ চিৎকার দিয়ে সবাইকে পালিয়ে যেতে বলেন । সবাই দৌড়ে পালিয়ে যায়। এরপর থেকে পারভেজ রানাকে আর খুঁজে পাওয়া যায়নি । পরে তার ব্যবহৃত মোটরসাইকেলটি আসামি মোবারক হোসেনর বাড়ির পাশে বাঁধের উপর থেকে উদ্ধার করে পুলিশ ।

আসামিরা পারভেজ রানাকে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে অপহরণ করে অজ্ঞাত স্থানে আটকিয়ে রেখেছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com