বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ৩৪ দিন ধরে নিখোঁজ তরুণী চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা মজুদ থাকলেও বাইরে থেকে স্যালাইন কেনার নির্দেশ, সিনিয়র নার্সকে শোকজ যে দ্বীপে হাজারো তাইওয়ানিজ সাইকেল নিয়ে ঘোরেন রংপুরে চার হত্যাকাণ্ড: আসামি ও পুলিশ কর্মকর্তার একই শার্ট নিয়ে চাঞ্চল্য ১৮০ দিনে বিএনপি সরকার নিদারুণভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে: নাহিদ ইসলাম

কিশোরগঞ্জে পুলিশের অভিযানে ৫ রাউন্ড গুলি ও ১টি বিদেশী রিভলবারসহ একজন আটক

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৬০৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :
কিশোরঞ্জের বাজিতপুর থানার পুলিশ মাদকদ্রব্য ও অবৈধ অস্ত্র উদ্ধার বিশেষ অভিযান চালিয়ে ৫ রাউন্ড গুলি ভর্তি ১টি বিদেশী রিভলবারসহ আলী আহম্মদ একজনকে আটক করেছে। | রোববার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার দিলালপুর বাজারের নদীর ঘাট সংলগ্ন বাংলালিংক টাওয়ার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া অবৈধ অস্ত্রধারী আলী আহম্মদ উপজেলার তাতালচর গ্রামের মো. শুক্কুর আলীর ছেলে।

বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) সারোয়ার জাহান এর নেতৃত্বে এসআই মো. আমিনুল ইসলাম, এসআই অরুন কুমার বসাক, এসআই মো. শামছুল কবীর, এসআই পিযুষ মজুমদার, এএসআই খান মোহাম্মদ ওয়াহিদুজ্জামান, এএসআই মো. সাদিকুর রহমান, এএসআই গোলাম রসুল, এএসআই আলম হোসেন, এএসআই সুজন কুমার দাস ও সঙ্গীয় ফোর্স এই গ্রেপ্তার অভিযান পরিচালনা করেন।

বাজিতপুর থানার পরিদর্শক (তদন্ত) সারোয়ার জাহান জানান, অবৈধ অস্ত্রসহ গ্রেপ্তার হওয়া আলী আহম্মদ একজন দুর্ধর্ষ সন্ত্রাসী। সে তার সহযোগীদের নিয়ে দিলালপুর ঘাট ও নদীর পার্শ্ববর্তী এলাকায় বালু উত্তোলনকারী ও শ্রমিকদের ভয়-ভীতি প্রদর্শন করে আসছিল। মাদকদ্রব্য ও অবৈধ অস্ত্র উদ্ধার বিশেষ অভিযানের অংশ হিসেবে রোববার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তারা দিলালপুর বাজারের নদীর ঘাট সংলগ্ন বাংলালিংক টাওয়ার এলাকায় অভিযান চালান।

অভিযানের সময় পাঁচ রাউন্ড তাজা গুলিভর্তি একটি বিদেশী সচল রিভলবারসহ আলী আহম্মদকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার সাথে থাকা বাবুল নামে এক সহযোগী পালিয়ে যায়।

এ ঘটনায় এসআই মো. আমিনুল ইসলাম বাদী হয়ে অবৈধ অস্ত্রধারী আলী আহম্মদ ও পালিয়ে যাওয়া তার সহযোগী নগর গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে বাবুলের বিরুদ্ধে অস্ত্র আইনে থানায় সোমবার (১১ ফেব্রুয়ারি) মামলা (নং-১৮) দায়ের করেছেন বলেও জানান পরিদর্শক (তদন্ত) সারোয়ার জাহান।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com