শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
খাগড়াছড়ি-রাঙামাটিতে অবরোধ চলছে: চরম ভোগান্তিতে যাত্রীরা শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বই আপস না করলে ‘লাশ পড়বে’: কুরিয়ারের ম্যানেজারকে প্রাণনাশের হুমকি ছাত্রীকে যৌন হয়রানির খবরে মহিলা মাদ্রাসায় আগুন দিল স্থানীয়রা, শিক্ষককে পুলিশে সোপর্দ সৌদিতে ফের হুতি হামলার নিন্দা বাংলাদেশের ভারতের প্রধান ব্যাংক স্টেট ব্যাংক অব ইন্ডিয়ায় সাইবার হামলা সৌদির বিভিন্ন কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি বন্দি আছেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু দাম্মামের সব ফ্লাইট তিন দিন বন্ধ, রিয়াদ রুটে ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত কিশোরগঞ্জে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক, সম্প্রীতি বজায় রাখার আহ্বান

খেলাপি ঋণ আর বাড়বে না : অর্থমন্ত্রী

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৫১৩ বার পড়া হয়েছে

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সংসদে বলেছেন, ঋণখেলাপির সংস্কৃতি থেকে আমরা বেরিয়ে আসতে চাই। আমি সংসদ সদস্যদের আশ্বস্ত করতে চাই— খেলাপি ঋণ আর বাড়বে না। আমি আগেও বলেছি, অর্থিক খাতকে আমরা ঢেলে সাজাতে চাই। গতকাল রবিবার সংসদে কার্যপ্রণালী বিধির ৭১ বিধিতে বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গার আনা জরুরি জনগুরুত্বপূর্ণ মনোযোগ আকর্ষণের গৃহীত একটি নোটিশের ওপর দেওয়া সংক্ষিপ্ত বিবৃতিতে অর্থমন্ত্রী একথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, শিল্প ঋণে সুদের হারে শুভঙ্করের ফাঁকির বিষয়টি নিয়ে আমি ইতোমধ্যে কয়েক দফায় ব্যাংক ও আর্থিক খাতের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। তারা সবাই এ ব্যাপারে ইতিবাচক মনোভাব দেখিয়েছেন। আমরা ব্যবসাবান্ধব সরকার। এ সরকার ব্যবসায়ীদের বিপক্ষে নয়। ব্যবসায়ীরা ব্যবসা না করলে দেশ থেকে দারিদ্র্য দূর হবে কিভাবে। আমি আশ্বস্ত করতে চাই, শিল্প ঋণের সুদের হারের বিষয়ে অতি শিগগিরই সবাই একটা ফলপ্রসূ পদক্ষেপ দেখতে পাবেন। ক্ল্যাসিফাইড ঋণ আর বাড়বে না।

মসিউর রহমান রাঙ্গা তার নোটিশে বলেন, বেসরকারি ব্যাংক শিল্প ঋণের সুদের হার এখনও সিঙ্গেল ডিজিটে নামায়নি। এ বছরের জানুয়ারিতে ১১টি ব্যাংক ৯ শতাংশ সুদের শিল্প ঋণ দেওয়ার দাবি করলেও ব্যবসায়ীরা বলছেন বাস্তবে সাড়ে ১১ থেকে ১৩ শতাংশ সুদ আদায় করা হচ্ছে। কোনো ব্যাংকই ৯ শতাংশ সুদে শিল্প ঋণ দিচ্ছে না। সুদের হিসাবে শুভঙ্করের ফাঁকি রয়েছে। ব্যবসায়ীদের অভিযোগ ব্যাংকগুলো প্রকৃত সুদহার গোপন রেখে বাংলাদেশ ব্যাংকে তথ্য পাঠাচ্ছে। যে হারে সুদ নিচ্ছে তার প্রকৃত চিত্র প্রকাশ হচ্ছে না। কেন্দ্রীয় ব্যাংকের এ বছরের জানুয়ারির প্রতিবেদনেও বিষয়টি উঠে এসেছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com