শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০২:০০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সরকারি কর্মকর্তাদের গাড়ি খরচ কমছে না, বহাল ৫০ হাজার টাকা জুলাই শহিদ দিবসে টাঙ্গাইলে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন জুলাই শহিদদের আত্মত্যাগের চেতনায় তাড়াইলে শহিদ জুলাই দিবস-২০২৬ এর আলোচনা সভা কিশোরগঞ্জে রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হলো বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল ইসলামের হোসেনপুরে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের কবর জিয়ারত ও দোয়া শহিদদের আত্মত্যাগ বৃথা যাবে না, জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়ন হবে: প্রতিমন্ত্রী টুকু মেসির জাদুতে ফাইনালে আর্জেন্টিনা মব-সহিংসতা ও পিটুনিতে নিহত ৬ মাসে বেড়েছে দ্বিগুণ: এইচআরএসএস যারা পরীক্ষা দিতে পারেনি, তারা আবার পরীক্ষা দিতে পারবেন: সংসদে শিক্ষামন্ত্রী

বাবার লাশের জন্য ঘুরছে হাসপাতালে হাসপাতালে

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৫১১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :
ঢাকা মেডিকেল কলেজ মর্গে একটি ছবি হাতে দাঁড়িয়ে আছে এক কিশোরী । চোখ দিয়ে অনবরত পানি ঝড়ছে। হাতে শকত্ করে ধরে রেখেছে একটি ছবি। এটা কার ছবি -জানতে চাইলে কিশোরী বলে, ‘আমার আব্বু এটা’। সেদিন আব্বু ঔষুধ কিনতে বাসা থেকে বের হন। আব্বুকে বলেছিলাম তাড়াতাড়ি বাসায় ফিরতে, আব্বুও বলেছিল-আচ্ছা। কিন্তু আব্বু আর বাসায় ফেরেনি। তাই তাকে খুঁজতে এসেছি। কিশোরী মেয়েটি যখন এসব কথা বলছে তখন পাশে দাঁড়িয়ে এক নারী কাঁদছেন, কাঁদছেন অন্য স্বজনরাও।

কিশোরী মেয়েটির নাম ফারিহা তাসনীম রিচি। অগ্রণী স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। পাশে দাঁড়িয়ে কাঁদছেন রিচির বোন ফাহিমা তাসনীম সূচি, মা ফাতেমা আক্তার, ফুপাতো ভাই নজরুল ইসলামসহ অন্যরা।

রিচি বলেন, আমাদের বাড়ির কয়েকবাড়ি পরেই আগুন লাগে। আম্মু আমাকে বলে, তোমার আব্বুকে ফোন দাও, সঙ্গে সঙ্গে আমি ফোন দেই আব্বুকে, কিন্তু তখন থেকেই তার ফোন বন্ধ পাই। তারপর থেকে সব হাসপাতালে, সব মর্গে দেখেছি, কিন্তু কোথাও দেখিনি, কোথাও আমরা আব্বুর লাশটা পাইনি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com