শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তুরস্কে গুলিতে নিহত ৮, হামলাকারী গ্রেপ্তার ৭২ ঘণ্টার আল্টিমেটাম, অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, জাতীয় চার নেতার নাম ও ‘জয় বাংলা’ বাদ ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী পাকুন্দিয়ায় নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২৯ দিন পর ঢাকায় গ্রেপ্তার কিশোরগঞ্জে ১৫ কেজি গাঁজা ও নগদ টাকাসহ যুবক গ্রেপ্তার এলএনজি বিদ্যুতে বাড়ছে ভর্তুকির চাপ, নতুন বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারের ইতি টানলেন রোনালদো

ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচন ৫ মে

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ২৫ মার্চ, ২০১৯
  • ৬৬৮ বার পড়া হয়েছে

 

ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনের (মসিক) তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৫ মে এই সিটিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।

সোমবার (২৫ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসির ৪৬তম কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ সাংবাদিকদের সিদ্ধান্তের কথা বলেন।

ইসি সচিব আরো জানান, নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আগামী ৮ এপ্রিল। মনোনয়নপত্র যাচাই বাচাই ১০ এপ্রিল। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১৭ এপ্রিল এবং ভোট গ্রহণ আগামী ৫ মে ।

উল্লেখ্য, ময়মনসিংহ সিটি করপোরেশন দেশের ১২ তম সিটি করপোরেশন। ২০১৮ সালের ২ এপ্রিল প্রশাসনিক পূর্ণবিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন  কমিটি (নিকার) সভায় ময়মনসিংহ সিটি করপোরেশন অনুমোদন দেওয়া হয়। পরে ২০১৮ সালের ১৪ অক্টোবর প্রজ্ঞাপন জারি করা হয়। ৩৩ টি সাধারণ ও ৯ সংরক্ষিত ওয়ার্ড নিয়ে ময়মনসিংহ সিটি করপোরেশন গঠিত হয়েছে। এই সিটি করপোরেশনের আয়তন ৯১ দশমিক ৩১ বর্গমিটার।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com