শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তুরস্কে গুলিতে নিহত ৮, হামলাকারী গ্রেপ্তার ৭২ ঘণ্টার আল্টিমেটাম, অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, জাতীয় চার নেতার নাম ও ‘জয় বাংলা’ বাদ ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী পাকুন্দিয়ায় নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২৯ দিন পর ঢাকায় গ্রেপ্তার কিশোরগঞ্জে ১৫ কেজি গাঁজা ও নগদ টাকাসহ যুবক গ্রেপ্তার এলএনজি বিদ্যুতে বাড়ছে ভর্তুকির চাপ, নতুন বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারের ইতি টানলেন রোনালদো

বিএসএফের গুলিতে আবারো এক বাংলাদেশি নিহত

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ২ এপ্রিল, ২০১৯
  • ৭৪৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মিলন নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত মিলন শিবগঞ্জ উপজেলার তারাপুর মন্ডলপাড়া গ্রামের বেলাল আলী কালুর ছেলে।

মনাকষা ইউনিয়নের ৩নং ওয়ার্ড সদস্য হাবিবুর রহমানসহ স্থানীয়রা জানান, রাত ৩টার দিকে মাসুদপুর সীমান্ত দিয়ে মিলনসহ আরও কয়েকজন ভারত থেকে গরু আনতে যান। এ সময় ভারতের শোভাপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা গুলি করলে ঘটনাস্থলেই মিলন মারা যান। পরে তার সহযোগীরা মিলনের মরদেহ বাংলাদেশ অংশে নিয়ে এসে চরতারাপুরের একটি বাঁশ বাগানে ফেলে রাখেন। বিএসএফের গুলিতে আরও কয়েকজন আহত হয়েছেন বলে দাবি স্থানীয়দের।

তবে চাঁপাইনবাবঞ্জ-৫৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাজ্জাদ সরোয়ার জানান, মাসুদপুর সীমান্তে একজনের গুলিবিদ্ধ মরদেহ পাওয়া গেছে। তবে সে কীভাবে গুলিবিদ্ধ হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ব্যাপারে আরও খোঁজ নেয়া হচ্ছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com