শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
পাকিস্তানে পুলিশ সদর দপ্তরের মসজিদে বোমা হামলা, নিহত ১৬ ১০ মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি আগস্টে রাজধানীর মালিবাগে একাধিক ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট ১০৪৮ লুণ্ঠিত অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার, পরিচয় গোপন রাখবে এসআরবি কিশোরগঞ্জে ২১৫০ পিস ইয়াবা ও ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার ইউনিয়ন পরিষদ নির্বাচন ৬ জুনের আগে সম্পন্ন করতে হবে: ইসি সানাউল্লাহ ‘ট্রাইব্যুনাল’ থেকে সরে দাঁড়ালেন নুসরাত, জানেন না নির্মাতা রায়হান বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে মাহদী-দীনেশের বৈঠক সাতক্ষীরার কালিগঞ্জে সেভেন আপের বোতলে রাখা ঘাসমারা ওষুধ খেয়ে ব্যবসায়ীর মৃত্যু

মঞ্চ ভেঙে চার চেয়ারম্যানসহ আহত ২০

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ৩ এপ্রিল, ২০১৯
  • ৭৯২ বার পড়া হয়েছে

সিলেটের ওসমানীনগরে ফুটবল খেলা দেখতে গিয়ে মঞ্চ ভেঙে চার চেয়ারম্যানসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। বুধবার বিকালে উপজেলার উমরপুর ইউপির খাদিমপুর মাঠে এ ঘটনা ঘটে।
সূত্র জানায়, ওই মাঠে তরুণ ক্রীড়া চক্রের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা চলছিল। এমন সময় হঠাৎ মঞ্চ ভেঙে পড়ে বালাগঞ্জ উপজেলা চেয়ারম্যান আবদাল মিয়াসহ অন্তত ২০ জন আহত হন। গুরুতর আহতদের মধ্যে ৭-৮ আটজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহতদের মধ্যে আটজনের নাম-পরিচয় জানা গেছে। তারা হলেন- বালাগঞ্জ উপজেলা চেয়ারম্যান আবদাল মিয়া, ওসমানীনগর উপজেলা ভাইস চেয়ারম্যান গয়াছ মিয়া, উমরপুর ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া, তাজপুর ইউপি চেয়ারম্যান ইমরান রব্বানী, মৎস্য কর্মকর্তা মো. আব্দুস সালাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, সায়মন আলী, ইউপি চেয়ারম্যান তৈয়বুর রহমান।

আহত উমরপুর ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খেলার শুরুতেই মঞ্চে থাকা প্রায় ৫০-৬০ জন অতিথিদের ভারে হঠাৎ করে মঞ্চ ভেঙে যায়। এ সময় মানুষের হুড়োহুড়িতে প্রায় ২০ জন আহত হন।

ওসমানীনগর থানার ওসি এসএম আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিনা অনুমতিতে খেলা পরিচালনা ও আইন লঙ্ঘন করে ড্রোন চালানোসহ আহতের ঘটনায় খেলা আয়োজকদের থানায় তলব করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com