বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তিন মাস পর খুলেছে সুন্দরবন এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু ১৬ নভেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ডোনাল্ড ট্রাম্পের বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র নওগাঁয় কিশোর গ্যাংয়ের দুই নেতা গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র উদ্ধার অগাস্টে ২৯৭ কোটি ডলারের বেশি পাঠিয়েছেন প্রবাসীরা লিবিয়ার আটককেন্দ্র থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি বিএনপি-এনসিপি নেতাকর্মী ও সাংবাদিকদের নামে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রোজার পরেই এইচএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী

ভালো চিকিৎসক হতে হলে প্রথমে ভালো মানুষ হতে হবে : ডা. লোটে শেরিং

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ১৫ এপ্রিল, ২০১৯
  • ৫৭৩ বার পড়া হয়েছে

 

নিজেকে একজন ভাল চিকিৎসক হিসাবে গড়ে তুলতে হলে প্রথমে ভাল মানুষ হতে হবে বলে মন্তব্য করেছেন সফররত ভূটানের প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিং।

তিনি গতকাল ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালে এক ছাত্র সমাবেশে বক্তৃতাকালে এ কথা বলেন। তিনি এই মেডিকেল কলেজের ২৮তম ব্যাচের একজন বিদেশী ছাত্র হিসাবে এমবিবিএস ডিগ্রি লাভ করেন।

মেডিকেল শিক্ষার্থীদের প্রতি ডা. শেরিং বলেন, একজন ভালো চিকিৎসক হতে হলে প্রথমে ভালো মানুষ হতে হবে।

তিনি বলেন, আমরা চিকিৎসক, রোগী দেখেই আমাদেরকে সময় কাটাতে হয়। তবে আমাদের কাছে যারা আসেন, তারা হয়তো সারাজীবনে একবারই আসেন। ফলে প্রতিটি রোগী দেখার সময়ে আমাদেরকে অধিক মনোযোগী হতে হবে।

বক্তব্যে ভিন্ন মতের প্রতি সম্মান দেখাতে এবং সমাজে শান্তি বজায় রাখতে সকলের প্রতি আহবান জানান ভূটানের প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে ডা. লোটে এই মেডিকেল কলেজে তার শিক্ষাজীবনের অনেক স্মৃতিচারণ করেন। তিনি তার কলেজ জীবনের দিনগুলো নিয়ে কথা বলেন। সে সময়ে তিনি এবং তার সহপাঠি ও তার রুমমেট ভূটান সরকারের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ডা. টান্ডি দোর্জি ১৯৯১ সাল থেকে ১৯৯৯ সাল পর্যন্ত মেডিকেল কলেজের বাঘমারা হোস্টেলের ২০ নং কক্ষে থাকতেন।

ডা. লোটে ১৯৯১ সালে ময়মনসিংহ মেডিকেল কলেজে ভর্র্তি হন এবং এই কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি লাভ করেন। তিনি ঢাকায় এফসিপিএস ডিগ্রি সম্পন্ন করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com