শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজশাহী রেঞ্জে সার্বিক মূল্যায়নে প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

সাগর হত্যাকারীদের বিচারের দাবিতে লাশ নিয়ে বিক্ষোভ মিছিল, এলাকায় উত্তেজনা

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ১৭ এপ্রিল, ২০১৯
  • ৭২২ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জ প্রতিনিধি :
কিশোরগঞ্জে সন্ত্রাসীদের হামলায় নিহত দোকান কর্মচারী সাগর মিয়ার হত্যাকারীদের বিচারের দাবিতে তার লাশ নিয়ে বিক্ষোভ করেছে এলাকাবাসী ও তার সহপাঠিরা। দুপুরে তার লাশ ময়না তদন্ত শেষে মর্গ থেকে নিয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে অবস্থান নিয়ে বিক্ষোভ করে তারা। এ সময় তারা এলাকার চিহ্নিত সন্ত্রাসীদেও বিচারের দাবিতে স্লোাগান দেন।

উল্লেখ্য,পহেলা বৈশাখের দিন মেলায় ইভটিজিংয়ের জেরে একই এলাকার দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। গতকাল মঙ্গলবার রাতে শহরের পাট গবেষনা ইনস্টিটিউটের পেছনের রাস্তায় সাগর মিয়ার ওপর কয়েকজন সশস্ত্র হামলা চালায় ও তার পীঠে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তাকে উদ্ধার করে প্রথমে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হলে আশঙ্কা জনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে রাত দেড়টার দিকে সাগর মিয়ার মৃত্যুহয়। তাকে হত্যার পর সন্ত্রাসীরা হারুয়্ াএলাকার কয়েকটি দোকান ভাঙচুর করে ও সসস্ত্র মহড়াদিয়ে আতঙ্ক সৃষ্টিকরে।

এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। এলাকায় উত্তেজনা বিরাজ করছে। মামলার প্রস্তুতি চলছে এবং এলাকায় পুলিশ টহলে রয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com