শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০২:২২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজশাহী রেঞ্জে সার্বিক মূল্যায়নে প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

সৌদিতে স্পন্সর ছাড়াই ‘গ্রিন কার্ড’ পাবে বাংলাদেশীরা

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ১১ মে, ২০১৯
  • ৭৮৩ বার পড়া হয়েছে
সৌদিআরব(প্রবাসী) প্রতিনিধি:
     কোনো স্পন্সর নেই? তবুও চিন্তার কোন কারণ নেই! স্পন্সর ছাড়াই সৌদি আরবে পেতে পারেন আবাসন বা রেসিডেন্সি বিষয়ক নতুন ‘গ্রিন কার্ড’। বুধবার (৮ মে) সৌদি আরবের শুরা কাউন্সিল এমন একটি পরিকল্পনা অনুমোদন দিয়েছে। এর নাম দেয়া হয়েছে ‘প্রিভিলেজড আকামা’ সিস্টেম। শুরা কাউন্সিল এই খসড়া চূড়ান্ত করেছে। এর উদ্দেশ্য মূলত বিদেশি উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের আকৃষ্ট করা।
 এ পরিকল্পনার অধীনে বিদেশী দক্ষ অভিবাসীরা এবং পুঁজির মালিকরা সুবিধা ভোগ করতে পারবে। বিদ্যমান আকামা ব্যবস্থায় আবাসিক অনুমোদন বা রেসিডেন্সি পারমিটের জন্য প্রয়োজন হতো একজন সৌদি স্পন্সর অথবা নিয়োগকর্তা। কিন্তু নতুন ব্যবস্থায় এমনটি দরকার হবে না।
এ ক্ষেত্রে এমন উদ্যোক্তা অথবা পুঁজির মালিক যেসব সুবিধা পাবে তার মধ্যে তিনি শ্রমিক নিয়োগে সক্ষম হবে। সম্পদের ও পরিবহণের মালিক হতে পারবে। বেসরকারি খাতে, বাণিজ্যিক ও শিল্পখাতে কর্মসংস্থান হবে। সৌদি আরবের ভিতরে মুক্তভাবে চলাচল ও সৌদি আরব ত্যাগ করতে পারবে।
 এই সিস্টেমে গ্যারান্টি হিসেবে নির্দিষ্ট ফি থাকবে দুই ক্যাটাগরিতে। একটি হলো সম্প্রসারিত আকামা ও অস্থায়ী আকামা। এ ক্ষেত্রে বৈধ অভিবাসীর একটি ক্রেডিট কার্ড, সুস্বাস্থ্য বিষয়ক রিপোর্ট ও বৈধ পাসপোর্ট থাকতে হবে। কোনো ফৌজদারি অপরাধের রেকর্ড থাকলে আকামা পারমিট পাওয়ার ব্যাপারে অনিশ্চিয়তা রয়েছে।
গত মাসে শ্রম মন্ত্রণালয় ও সমাজ উন্নয়ন বিষয়ক বিভাগ ঘোষণা করে, তারা গোল্ড কার্ড ইস্যুটিকে সম্প্রসারিত করে আবাসিক প্রোগ্রামের আওতায় নিয়ে আসবে। এ জন্য কনসালট্যান্টস ও এজেন্সিগুলোকে এক্ষেত্রে সুবিধাভোগীর প্রণোদনার সম্ভাব্য বিষয়গুলোকে বিশ্লেষণ করার আহ্বান জানানো হয়।গোল্ড কার্ড কর্মসূচি হলো ‘কোয়ালিটি অব লাইফ প্রোগ্রাম ২০২০’-এর অংশ। ২০১৮ সালে কাউন্সিল অব ইকোনমিক অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাফেয়ার্স এটি চালু করে ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com