শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তুরস্কে গুলিতে নিহত ৮, হামলাকারী গ্রেপ্তার ৭২ ঘণ্টার আল্টিমেটাম, অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, জাতীয় চার নেতার নাম ও ‘জয় বাংলা’ বাদ ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী পাকুন্দিয়ায় নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২৯ দিন পর ঢাকায় গ্রেপ্তার কিশোরগঞ্জে ১৫ কেজি গাঁজা ও নগদ টাকাসহ যুবক গ্রেপ্তার এলএনজি বিদ্যুতে বাড়ছে ভর্তুকির চাপ, নতুন বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারের ইতি টানলেন রোনালদো

বোলারদের প্রশংসায় যা বললেন মাশরাফি

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ মে, ২০১৯
  • ৬১৭ বার পড়া হয়েছে

ডেস্ক নিউজ::

ব্যাটসম্যানদের দৃঢ়তায় ত্রিদেশীয় সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ম্যাচেও স্বস্তির জয় তুলে ফাইনালে পৌঁছে গেছে বাংলাদেশ। এই ম্যাচে বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে খুশি টাইগার অধিনায়ক। তাই ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মোস্তাফিজ-মিরাজ-সাকিবের দারুণ বোলিংয়ের প্রশংসা করলেন তিনি।

মাশরাফি বলেন, ‘আমরা সত্যিই ভালো বল করেছি। শুরুটা ভালো হয়নি, তবে ব্রেকথ্রু পেয়েছি। মাঝের ওভারগুলোতে মোস্তাফিজুর ভালো বল করেছে, সাকিব ও মিরাজও দারুণ ছিল। ফাইনালে যাওয়াটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ছেলেরা এখন কিছুটা নিশ্চিন্ত হলো, তবে এখনও দুটি ম্যাচ বাকি, আমরা নিজেদের সেরাটাই দেব, দেখা যাক ফাইনালটা কেমন যায়।’

টস জিতে ব্যাটিংয়ে নেমে বিপদে পড়ে ক্যারিবীয়রা। তারা ভেবেছিল, একটা বড়সড় স্কোর গড়ে ফেলবে। কিন্তু সেটা আর হলো কই? কারণ মাশরাফি-মোস্তাফিজদের দাপটে বড় স্কোরের সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত ২৪৭ রানে থামতে হয় ক্যারিবীয়দের। জবাবে সৌম্য সরকার, মুশফিকুর রহিম ও মোহাম্মদ মিঠুনদের ব্যাটে ৫ উইকেটের জয় পায় টাইগার বাহিনী।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com