শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
আশুলিয়ায় ‘শক্তিশালী বোমা’ উদ্ধার বাংলাদেশসহ ১৪ দেশকে নিয়ে সৌদির নতুন সমুদ্রকেন্দ্রিক সামরিক জোট ঘোষণা ‘অগাস্টেই বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর লক্ষ্য’ বাংলাদেশিদের ভিসা কার্যক্রম স্বাভাবিক করার তাগিদ ভারতের সংসদীয় কমিটির জ্যেষ্ঠ উপদেষ্টার পদত্যাগ, সংকটে ফিফা সভাপতি নওগাঁয় জমি দখলের অভিযোগ ভিত্তিহীন দাবি করে সংবাদ সম্মেলন, নিরপেক্ষ তদন্তের দাবি সুবিচারের দাবিতে সংবাদ সম্মেলন: হোসেনপুরে কিশোরীকে নির্যাতন, জোরপূর্বক বিয়ে ও প্রাণনাশের অভিযোগ ৫০ বছরে সর্বনিম্ন এডিপি বাস্তবায়ন কিশোরগঞ্জের কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় যুবকের প্রাণহানি জুলাই নিয়ে ব্যবসা না করার আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল

কমলগঞ্জে সরকারি যাকাত ফান্ডের অর্থ সংগ্রহে মতবিনিময় সভা

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ২৭ মে, ২০১৯
  • ৫৪৮ বার পড়া হয়েছে

কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধি:

মৌলভীবাজারের কমলগঞ্জে সরকারি যাকাত ফান্ডে অর্থ সংগ্রহ সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টায় ইসলামিক মিশন শমশেরনগরের আয়োজনে কমলগঞ্জ উপজেলা কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শমশেরনগর ইসলামিক মিশনের হিসাব রক্ষক খাইরুল আমিনের সঞ্চালনায় ও প্রোগ্রাম অফিসার মুমিনুল হকের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিকুর রহমান। আলোচক হিসাবে উপস্থিত ছিলেন ইসলামিক মিশনের সিনিয়র মাঠ সুপারভাইজর ইকবাল হোসেন, শিক্ষক মাওলানা মিজানুর রহমান, গোলাম রাব্বানী, সাংবাদিক মুজিবুর রহমান, নুরুল মোহাইমীন ও মোস্তাফিজুর রহমান। ‘সরকারি যাকাত ফান্ডে যাকাত দিন, দারিদ্র বিমোচনে অংশ নিন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মত বিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন

উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত মসজিদ ইমাম, খতিব ও মাদ্রাসা শিক্ষকরা। মতবিনিময় সভায় ধর্মীয় রীতি অনুযায়ী সরকারি যাকাত ফান্ডে অর্থ সংগ্রহে প্রয়োজনীয় ভূমিকা রাখার অনুরোধ জানানো হয়। এছাড়াও উপজেলার ধনাঢ্য ব্যক্তিদের কাছ থেকে যাকাত আদায়ে ইসলামিক মিশন ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে মাইক যোগে প্রচারণা ও লিফলেট বিতরণ করা হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com