কিমোরগঞ্জ প্রতিনিধি :
কিশোরগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।গত মঙ্গলবার(২৮ মে), ২০১৯খ্রি জেলা প্রশাসকের কার্যালয়ে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী।
ইফতার ও দোয়া মাহফিলে কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক, কিশোরগঞ্জের জেলা ও দায়রা জজ মো. সায়েদুর রহমান খান, পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার), জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ আফজল, কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ, সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান, পিপি শাহ আজিজুল হক, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. আসাদ উল্লাহ, র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লে. কমান্ডার, বিএন এম শোভন খান, বিসিবির ঢাকা বিভাগের পরিচালক সৈয়দ আশফাকুল ইসলাম টিটু, জেলা গণতন্ত্রী পার্টির সভাপতি অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়াও জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিচার বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, পুলিশ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি-বেসরকারি কর্মকর্তা, আইনজীবী, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ জেলা প্রশাসনের এই ইফতার ও দোয়া মাহফিলে অংশ নেন।