শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তুরস্কে গুলিতে নিহত ৮, হামলাকারী গ্রেপ্তার ৭২ ঘণ্টার আল্টিমেটাম, অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, জাতীয় চার নেতার নাম ও ‘জয় বাংলা’ বাদ ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী পাকুন্দিয়ায় নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২৯ দিন পর ঢাকায় গ্রেপ্তার কিশোরগঞ্জে ১৫ কেজি গাঁজা ও নগদ টাকাসহ যুবক গ্রেপ্তার এলএনজি বিদ্যুতে বাড়ছে ভর্তুকির চাপ, নতুন বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারের ইতি টানলেন রোনালদো

সিলেটের লাউয়াছড়ায় প্রাণী অবমুক্ত

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩০ মে, ২০১৯
  • ৭৫৩ বার পড়া হয়েছে

কমলগঞ্জ(মৌলভীবাজার) প্রতিনিধি:

সিলেটের মৌলভীবাজারের লাউয়াছড়ার জানকিছড়ায় ৪টি বন্যপ্রাণী অবমুক্ত করা হয়েছে। এ-সময় অবমুক্ত জন্য ঢাকা থেকে নিয়ে আসা বনরুইটি অসুস্থ্য হয়ে পড়লে বন কর্মকর্তাদের পরামর্শে প্রাণীটিকে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বণ্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে চিকিৎসার জন্য রাখা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে লাউয়াছড়ার জানকিছড়ায় প্রাণীগুলো অবমুক্তকালে উপস্থিত ছিলেন। মৌলভীবাজার বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষক মো. আনিসুর রহমান, ঢাকা ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ইন্সপেক্টর অসীম মল্লিক, জুনিয়র ওয়াইল্ড লাইফ স্কাউট বুলবুল মোল্লা, প্রথম আলোর প্রতিনিধি শিমুল তরফদার, বাংলাটিভির প্রতিনিধি বিক্রমজিৎ বর্ধণ, সিলেট টুডে প্রতিনিধি হৃদয় দাশ শুভ প্রমূখ। প্রাণীগুলোর মধ্যে ছিলো দুইটি ভূবণ চিল ও দুইটি গন্ধগকুল।


ঢাকা ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ইন্সপেক্টর অসীম মল্লিক বলেন, প্রাণীগুলো বিভিন্ন সময় মানুষের হাতে ধরা পড়েছিলো। আমরা সেগুলোকে উদ্ধার করে সুস্থ্য করে তুলি। যেহেতু লাউয়াছড়া জাতীয় উদ্যানে অনেক বন্যপ্রাণী রয়েছে তাই এই প্রাণীদের এখানেই অবমুক্ত করার জন্য আমরা ঢাকা থেকে এখানে নিয়ে এসেছি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

One thought on "সিলেটের লাউয়াছড়ায় প্রাণী অবমুক্ত"

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com