কিশোরগঞ্জ, ০৪ জুন:
কিশোরগঞ্জে এসএসসি-৯৭ ও এইচএসসি-৯৯ ব্যাচের শিক্ষার্থীদের অংশগ্রহণে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জেলা শহরের স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এসময় এসএসসি-৯৭ ও এইচএসসি-৯৯ ব্যাচের শিক্ষার্থীদের উপস্থিতি এক মিলন মেলায় রূপ নেয়।
বিকাল ৫টা থেকেই প্রত্যেকে ইফতার মাহফিলে যোগ দিতে থাকে। এসময় এসএসসি-৯৭ ও এইচএসসি-৯৯ ব্যাচের প্রায় দুইশত শিক্ষার্থীর উপস্থিতিতে ইফতার মাহফিলটি প্রাণবন্ত হয়ে উঠে। তারপর ইফতারের পূর্বে উপস্থিত সকলে দোয়া কামনার মাধ্যমে ইফতারের সূচনা হয়।
দেশের বিভিন্ন স্থানে পেশাগত দায়িত্বে থাকার পরও ঈদের ছুটিতে ঈদের আগের দিন প্রত্যেকে ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন। ঈদের পূর্ব মুর্হুতে এক সাথে মিলিত হতে পেরে সবার মাঝে ঈদের বাড়তি আনন্দ ছিল। ইফতারের পূর্বে সকলের সাথে সৌজন্য সাক্ষাত ও দীর্ঘদিনের জমে থাকা আড্ডা এক বাড়তি অনুভূতির প্রকাশ পায়।
আয়োজকদের একজন ডা: টিআর জয় অনুভূতি প্রকাশ করতে গিয়ে জানান, আমরা চেষ্টা করি বছরের অন্তত একটি দিন আমরা সকল বন্ধু-বান্ধব এক সাথে উপভোগ করি। তাই ঈদের আগের দিন এ ইফতার মাহফিলের আয়োজন করেছি। কেননা আমাদের প্রত্যেকেই দেশের বিভিন্ন প্রান্তে সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানে চাকুরিরত রয়েছে। আবার স্থানীয় অনেকেই বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত। তাই ঈদের ছুটিতে সকলের বাড়ি ফেরার সুযোগ থাকে বিধায় ঈদের বাড়তি আনন্দ ভাগাভাগি করে নিতে আমাদের এ আয়োজন।