মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

নিকলীতে গুনীজন ও সফল পিতা-মাতাকে সম্মাননা

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ৭ জুন, ২০১৯
  • ১১৭৯ বার পড়া হয়েছে

দিলীপ কুমার সাহা :

বৃহষ্পতিবার (৬ই জুন)কিশোরগঞ্জের নিকলীতে গুনীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। নিকলীর আলো নামের একটি অনলাইন সংগঠনের আয়োজনে শিমূল শপিং কমপ্লেক্সের শহরবানু কমিউনিটি সেন্টারে এ সম্মাননা দেওয়া হয়।
মুর্শিদ আলী মাষ্টারের সভাপতিত্বে সম্মাননা অনুষ্ঠানে নিকলীর সন্তান ও বাংলাদেশ সুপ্রীমকোর্টের (হাইকোর্ট বিভাগ) মাননীয় বিচারপতি আমির হোসেন প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি নোয়াখালী জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হাছিনা রৌশন জাহান, বাংলাদেশ কাস্টম একসাইজ এন্ড ভ্যাট-চট্রগ্রামের মহাপরিচালক শফিকুল ইসলাম, ময়মনসিংহ বিভাগের অতিরিক্ত যুগ্ন সচিব এএইচএম লোকমান, নাটোর জেলা অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ, কিশোরগঞ্জ গুরুদয়াল বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ আরজ আলীসহ দেশের গুরুত্বপূর্ণ পদালংকারি এ উপজেলার কৃতি ব্যক্তিত্ব সম্মাননা অনুষ্ঠানকে অলংকৃত করেন।
অনুষ্টানে বক্তব্য রাখেন নিকলী উপজেলা পরিষদের চেয়ারম্যান এ এম রুহুল কুদ্দুস ভ’ইয়া জনি, ভাইস চেয়ারম্যান রিয়াজুল হক আয়াজ, বরিশাল শেখ হাসিনা সেনানিবাসের ২২ ইঞ্জিনিয়ার ব্যাটলিয়ানের লেফটেন্যান্ট সানজিদা ইয়াসমিন প্রমূখ। সংগঠনটি শিক্ষায় আবদুল হামিদ হেড মাস্টার, দেশ প্রেম ও মুক্তিযুদ্ধেমতিয়র রহমান বীরবিক্রম, ক্রীড়া ও সংস্কৃতিতে শৈলেশ দেবনাথকে মরনোত্তর সম্মাননা প্রদান করে। এছাড়া তরুণ উদ্যোক্তা এনআরবি ব্যাংকের পরিচালক এএম চৌধুরী মামুন, রিমিন এন্টারপ্রাইজ ঢাকার স্ত¡াধিকারি শফিকুল আলম রাজন, সমাজ সেবায় সাবেক নিকলী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও নিকলী আওয়ামীলীগ সম্পাদক কারার সাইফুল ইসলাম, কবিতা ও সাহিত্যে গবেষক প্রিন্স রফিক খান, উপজেলার সফল পিতা-মাতা মুক্তিযোদ্ধা আবদুল হামিদ-সুফিয়া, মুক্তিযোদ্ধা দেবদাস সাহা-বেলী সাহা, নবী হোসেন-রহিমা জুটিকে সম্মাননা প্রদান করেন। বিচারপতি আমির হোসেন, সাবেক সচিব কারার মাহমুদুল হাসান, বিচারক হাছিনা রৌশন জাহান,কাস্টম শফিকুল ইসলাম, এএইচএম লোকমান, লেফটেন্যান্ট সানজিদা ইয়াসমিন,, মামুনুর রশীদ, ব্যারিস্টার মাহাবুব মোর্শেদ খানকে বিশেষ সম্মাননা প্রদান করেন।

সংগঠনটির এডমিন কামরুল হাসান জানান, ভালো উদ্যোগেই আমাদের পথ চলার পাথেয়। সকলের সহযোগিতা পেলে এমন উদ্যোগ চলমান থাকবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com