শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮ সীমান্তে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের গোলাগুলি, অস্ত্রসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয়: আইনমন্ত্রী রংপুরে ৪ খুনের ঘটনায় সব তথ্যই গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে: আরপিএমপি কমিশনার নেপালের বন্যায় আনুমানিক ৯৩ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত: রেড ক্রস সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৭ জনের জানাজা একসঙ্গে কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

নিকলীতে যাত্রীবাহী ট্রলারের সাথে ধানবোঝাই ট্রলারের সংঘর্ষে নিহত ১

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ৮ জুন, ২০১৯
  • ৫৬৬ বার পড়া হয়েছে

দিলীপ কুমার সাহা :
কিশোরগঞ্জের নিকলী উপজেলার ধনু নদীতে যাত্রীবাহী একটি ট্রলারের সাথে ধান বোঝাই ট্রলারের সংর্ঘষে এক যাত্রী নিহত হয়েছে।
এদিকে দুর্ঘটনার পর অভিযান চালিয়ে এলাকাবাসী ধানবোঝাই ট্রলার ও চালককে সিংপুর বাজারে আটক করে রেখেছে।
এলাকাবাসী ও থানা সূত্র জানান , শনিবার (৮ জুন) দুপুর ১২ টার দিকে ইটনা উপজেলার ঘাট থেকে ১০-১৫ জন যাত্রী নিয়ে একটি ট্রলার নিকলী উপজেলার সিংপুর ইউনিয়নের সিংপুর বাজার হাটি হারিছ মিয়ার আল বাড়িতে দাওয়াত খাওয়ার উদ্যেশ্যে রওনা দেয়। দুপুর দেড়টার দিকে নিকলীর সিংপুর ধনু নদীতে বিপরীত দিক থেকে আসা একটি ধান বোঝাই ট্রলারের সাথে যাত্রীবাহী ট্রলারটি ধাক্কা লাগে। এতে ইটনার উপজেলার নুরুল ইসলামের ছেলে মো. মরম আলী (১৮) নামের এক যাত্রী ঘটনাস্থলেই মারা যায়।
নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাছির উদ্দিন ওয়ান নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এলাকাবাসী ধানবোঝাই ট্রলার ও চালককে আটক করে রেখেছে। অভিযোগ পেলে প্রয়োজনী ব্যবস্থা নেওয়া হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com