শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
আশুলিয়ায় ‘শক্তিশালী বোমা’ উদ্ধার বাংলাদেশসহ ১৪ দেশকে নিয়ে সৌদির নতুন সমুদ্রকেন্দ্রিক সামরিক জোট ঘোষণা ‘অগাস্টেই বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর লক্ষ্য’ বাংলাদেশিদের ভিসা কার্যক্রম স্বাভাবিক করার তাগিদ ভারতের সংসদীয় কমিটির জ্যেষ্ঠ উপদেষ্টার পদত্যাগ, সংকটে ফিফা সভাপতি নওগাঁয় জমি দখলের অভিযোগ ভিত্তিহীন দাবি করে সংবাদ সম্মেলন, নিরপেক্ষ তদন্তের দাবি সুবিচারের দাবিতে সংবাদ সম্মেলন: হোসেনপুরে কিশোরীকে নির্যাতন, জোরপূর্বক বিয়ে ও প্রাণনাশের অভিযোগ ৫০ বছরে সর্বনিম্ন এডিপি বাস্তবায়ন কিশোরগঞ্জের কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় যুবকের প্রাণহানি জুলাই নিয়ে ব্যবসা না করার আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল

কমলগঞ্জে রেল সেতুর নিচে ডোবায় বৃদ্ধার লাশ

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ৮ জুন, ২০১৯
  • ৫৬৮ বার পড়া হয়েছে

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জের ভানুগাছ রেলওয়ে স্টেশনের অদূরে ১৮২ নং রেল সেতুর নিচের ডোবায় উপুড় হয়ে পড়ে থাকা অবস্থায় অজ্ঞাত পরিচয়ের এক বৃদ্ধার লাশ পাওয়া যায়।
শুক্রবার সকালে এলাকাবাসী লাশটি দেখতে পেয়ে ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টারকে খবর দেন। আখাউড়া-সিলেট রেলপথের ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার মো. সেলিম হোসেন জানান,
ভানুগাছ থেকে শ্রীমঙ্গল অভিমুখী আপ ১৮২ নং রেল সেতুর নিচে এ বৃদ্ধার লাশটি দেখতে পান। পরে তিনি প্রথমে কমলগঞ্জ থানা ও পরে শ্রীমঙ্গল রেলওয়ে থানাাকে অবহিত করেছেন। কখন ও কিভাবে ঘটনাটি ঘটেছে এ বিষয়ে তিনি কিছু বলতে পারেননি।
ঘটনাস্থলে আসা কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, খবর পেয়ে তিনি নিজে পুলিশ সদস্যদের নিয়ে দ্রুত ঘটনাস্থলে এসেছেন। স্থানটি রেলওয়ে থানার অধীন বলে লাশ উদ্ধার ও পরবর্তী ব্যবস্থা রেলওয়ে থানাকে গ্রহন করতে হবে। তিনি রেলওয়ে থানাকে এ বিষয়টি অবহিত করেন বলে জানান।
শ্রীমঙ্গল রেলওয়ে থানার দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা উপ পরিদর্শক মো. ইসমাইল মাহমুদ বলেন, তিনি ঘটনাস্থলে পুলিশ সদস্যদের পাঠিয়েছেন। লাশটি উদ্ধারের পর পুলিশ তাঁর পরিচয় বের করার চেষ্টা করবে বলে রেলওয়ে থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান।
প্রত্যক্ষদর্শীসূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৭টা থেকে সাড়ে ৭টার দিকে আখাউড়া থেকে সিলেটগামী জালালাবাদ এক্সপ্রেস ট্রেন রেল সেতু অতিক্রমকালে ট্রেনের ধাক্কায় বৃদ্ধ মহিলাটি সেতুর নিচের ডোবায় পড়ে মারা যায়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com